মধ্যপ্রাচ্যইরান-ইসরায়েল থেকে নাগরিকদের সরানোর হিড়িক বিভিন্ন দেশের

ইরান-ইসরায়েল থেকে নাগরিকদের সরানোর হিড়িক বিভিন্ন দেশের

প্রবাস ডেস্ক

সংঘাত কবলিত ইরান এবং ইসরায়েল থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিভিন্ন দেশ। এই তৎপরতা বা ব্যস্ততার বড় কারণ— ইরান-ইসরায়েল উভয়েই নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইরান থেকে প্রায় ১ হাজার ৫০০ এবং ইসরায়েল থেকে ১ হাজার ২০০ জন নাগরিককে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। আপাতত তাদেরকে সবাইকে সাইপ্রাসে রাখা হবে।

চীন এ পর্যন্ত ইরান থেকে ১ হাজার ৬০০ জন এবং ইসরায়েল থেকে বেশ কয়েক শত নাগরিককে সরিয়ে নিয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, আপাতত এই নাগরিকদের আজারবাইজান, তুর্কমেনিস্তান, তুরস্ক, আর্মেনিয়া এবং ইরাকে রাখা হবে।

ইরান ও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। যারা যোগাযোগ করেছেন, তাদেরকে আপাতত আর্মেনিয়ায় সরিয়ে নেওয়া হচ্ছে, তারপর সেখান থেকে ভারতগামী ফ্লাইট ধরবেন তারা।

নিজ নাগরিকদের ফিরিয়ে আনতে দু’টি সামরিক বিমান পাঠাচ্ছে জাপান। এই বিমান দু’টি আপাতত আফ্রিকার দেশ জিবুতিতে অবস্থান করবে। তারপর সেখান থেকে ইরান এবং ইসরায়েলে গিয়ে জাপানি নাগরিকদের তুলে নেবে। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলে প্রায় ১ হাজার এবং ইরানে ২৮০ জন জাপানি অবস্থান করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন