আমেরিকাদলীয় মনোনয়ন গ্রহণ করে যা বললেন কমলা হ্যারিস

দলীয় মনোনয়ন গ্রহণ করে যা বললেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় বৃহস্পতিবার শিকাগোয় দলের চার দিনের জাতীয় সম্মেলনের শেষে রাতে তিনি মনোনয়ন গ্রহণ করেন।

দলীয় মনোনয়ন গ্রহণ করে তিনি বললেন, ‘‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। খবর ইউএসএ টুডের।

মনোনয়ন গ্রহণ করে দেশবাসীর উদ্দেশে কমলা হ্যারিস বলেন, ‘আমার বিশ্বাস ২০২৪ সালের নির্বাচন হলো আমেরিকার ভবিষ্যতের জন্য লড়াই। আমেরিকানদের প্রেসিডেন্ট হব। এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ।’

তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমাদের জাতির কাছে অতীতের তিক্ততা, নিন্দাবাদ এবং বিভেদমূলক যুদ্ধকে অতিক্রম করার একটি মূল্যবান, ক্ষণস্থায়ী সুযোগ রয়েছে। কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে কাজ করব।’

২০২৪ সালের বেশিরভাগ সময়ই প্রেসিডেন্ট জো বাইডেনের হয়ে দলীয় নির্বাচনে অংশ নিয়েছেন কমলা হ্যারিস। তবে বৃহস্পতিবার তিনি প্রচারণায় আসেন নতুন পরিচয়ে। তার নেতৃত্বেই ভোটে লড়বে ডেমোক্রেটিক পার্টি।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষে রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে মার্কিন রাজনৈতিক দলের জন্য বড় চমক ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস। নির্বাচনে জিততে পারলে প্রথম মহিলা হিসাবে মার্কিন প্রেসিডেন্ট হওয়ারও নজির গড়বেন কমলা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন