ধর্মসৌদি আরবে চাঁদ দেখা গেছে

সৌদি আরবে চাঁদ দেখা গেছে

প্রবাস ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। আর আরাফাত দিবস তথা পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে।

রোববার (১৭ মে) দেশটির সর্বোচ্চ আদালতের আওতাভুক্ত জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সপ্তাহের শুরুতে জনগণকে ১৭ মে চাঁদ দেখার আহ্বান জানায় সর্বোচ্চ আদালত। নির্দেশনা দেয়, খালি চোখে বা দুরবিন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটতম আদালতে খবর দিয়ে নিজের সাক্ষ্য নথিভুক্ত করতে হবে। অথবা নিকটতম আদালতে পৌঁছানোর জন্য সহায়তার প্রয়োজনে নিকটস্থ কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

এর আগে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করে। দেশটিতে আগামী ২৭ মে দেশটিতে পালিত হবে ঈদ। এ ছাড়াও মালয়েশিয়া, ওমান, ব্রুনাই জিলহজ মাসের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে। দেশগুলো আগামী ২৭ মে ঈদ উদযাপিত হবে।

তারও আগে বিশ্বের প্রথম দেশ হিসেব ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তুরস্ক ও তিউনিসিয়া। দেশ দুটিতে সোমবার (১৮ মে) থেকে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ। এ হিসাব অনুযায়ী আগামী আগামী ২৭ মে দেশ দুটিতে কোরবানির ঈদ উদযাপিত হবে।

ঘোষণা অনুযায়ী, বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্কও। জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্ব-নির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে এখনও পর্যন্ত তুরস্কে খালি চোখে চাঁদ দেখা যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন