অভিবাসনস্পেনে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা, বৈধতার পথ সহজ হচ্ছে...

স্পেনে সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা, বৈধতার পথ সহজ হচ্ছে প্রবাসীদের

প্রবাস ডেস্ক

স্পেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেবা প্রদান করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধি দল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি কাজী আরিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি বড় সমস্যার সমাধান হচ্ছে।

প্রতিনিধি দলটি গত ৯ থেকে ১১ মে পর্যন্ত বার্সেলোনায় প্রায় ছয় শতাধিক প্রবাসীকে সেবা প্রদান করেছে। এরপর ১২ ও ১৩ মে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে ৮২৬ জন প্রবাসী এই সেবা গ্রহণ করেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কার্যক্রমে নতুন অনলাইন আবেদনকারীদের তথ্য যাচাই শেষে তাৎক্ষণিকভাবে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। পাশাপাশি পুরোনো সার্টিফিকেটের ভুল সংশোধন এবং আটকে থাকা অফলাইন আবেদনগুলো নতুন করে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে।

প্রতিনিধি দল জানিয়েছে, ইউরোপের মধ্যে স্পেনেই প্রথমবারের মতো বাংলাদেশ সরকার এমন সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা দিচ্ছে। ১৪ মে পর্যন্ত মাদ্রিদ ও বার্সেলোনায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

গত ১২ মে মঙ্গলবার মাদ্রিদস্থ দূতাবাসের হলরুমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, সাধারণ সম্পাদক কাজী জসিম এবং স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সম্প্রতি স্পেন সরকার দেশটিতে থাকা প্রায় পাঁচ লাখ নথিহীন অভিবাসীকে বৈধতা দেওয়ার জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এই বৈধতা আবেদনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট একটি অপরিহার্য নথি। এমন সময়ে বাংলাদেশ সরকারের এই সরাসরি সেবা কার্যক্রম স্পেনে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের বৈধ হওয়ার পথ অনেক সহজ করে দিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন