অভিবাসনআমিরাতে ৫০ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

আমিরাতে ৫০ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিটের সাপ্তাহিক ড্রতে দেড় লাখ দিরহাম ( বাংলাদেশি টাকায় প্রায় ৫০ লাখ টাকা) জিতে নিয়েছেন মোহাম্মদ চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশি। ওই প্রবাসী লটারিতে জ্যাকপট হিট করেছেন।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, গত ২০ বছর ধরে আবুধাবিতে বসবাস করছেন এবং ১২ বছর আগে বন্ধুদের কাছ থেকে প্রথম বিগ টিকেট সম্পর্কে জানতে পারেন মোহাম্মদ চৌধুরী। এরপর থেকে ধারাবাহিকভাবে তাদের সঙ্গে মাসিক ড্রতে অংশ নেন তিনি।

অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড ফোন করে এ খবর দিলে মোহাম্মদ স্তম্ভিত হয়ে যান। অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘সত্যি! আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কী করব?’

৪১ বছর বয়সী প্রবাসী এ বাংলাদেশি গাড়িচালক হিসাবে আমিরাতে কর্মরত। পাশাপাশি একটি ছোট ব্যবসাও পরিচালনা করেন তিনি।

মোহাম্মদ চৌধুরী জানান, তিনি বেশ কয়েকটি গ্রুপের অংশ যারা টিকিট কেনার জন্য তহবিল সংগ্রহ করে। কোনো কোনো দলে পাঁচ জন, কারও ১০ বা ২০ জনও থাকে। তাদের হয়ে তিনি টিকিট কিনেন।

যে টিকিটে পুরস্কার জিতেছেন সেটিতে ১০ জন শেয়ার রয়েছেন। তাই ১০ জন বন্ধুর মধ্যে লটারিতে জেতা টাকা সমানভাবে ভাগ করে নেবেন। নিজের অংশের টাকা দিয়ে তিনি তার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন বলে জানান তিনি।

মোহাম্মদ চৌধুরী বলেন, ‘আমার চোখ এখন গ্র্যান্ড প্রাইজের দিকে। বিগ টিকেট সত্যিই মানুষের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করছে এবং আমি আমার বন্ধু এবং অন্য সবাইকে অংশ নিতে উত্সৎহিত করি।’

উল্লেখ্য, চলতি বছরের ৩ মার্চ আবুধাবি বিগ টিকেট ড্রতে দুই কোটি দিরহাম (৬৫ কোটি টাকারও বেশি) জিতে নেন প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম। এর ঠিক কয়েক মাস আগে গত বছরের অক্টোবরে চট্টগ্রামের আরেক বাংলাদেশি আবুল মনসুরও একই লটারিতে একই পুরস্কার জিতেছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন