অভিবাসনসৌদি প্রবাসীকে আটক রেখে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতা আটক

সৌদি প্রবাসীকে আটক রেখে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতা আটক

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় তরুণ রিয়াজুল ইসলাম রণি নামে এক সৌদিপ্রবাসীকে আটকে রেখে মোবাইলে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

মুক্তিদপণ দাবি করে বিকাশ নম্বর দেওয়া মোবাইল নম্বরের সঙ্গে ওই ছাত্রদল নেতার মোবাইল নম্বর মিলে যাওয়ায় বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে পুলিশ তাকে আটক করে।

অভিযুক্ত নাঈম হোসেন (তাজ নাঈম) বাগেরহাটের শরণখোলা উপজেলার শাহ আলমের ছেলে। তিনি মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী প্রবাসী তরুণ রিয়াজুল ইসলাম রণি উপজেলার পাঁচশতকুড়া গ্রামের খালেক হাওলাদারের ছেলে। তিনি চার বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন।

থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচশতকুড়া গ্রামের খালেক হালাদারের ছেলে রিয়াজুল ইসলাম চার বছর আগে সৌদি আরব যান। সম্প্রতি তার মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত ২৪ জুন সৌদি প্রবাসী এক আত্মীয় আল আমীনের মোবাইল নাম্বারে কল দিয়ে একটি চক্র রিয়াজুলকে আটক করে রেখেছে জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাকে একটি বিকাশ নম্বরও দেয় চক্রটি।

প্রবাসী আল আমীন অপহৃত রিয়াজুলের পরিবারকে মোবাইলে কল দিয়ে বিষয়টি জানান। তিনি অপহরণকারী চক্রের দেওয়া বিকাশ নাম্বারটিও তার পরিবারকে দেন। পরে পরিবারের সদস্যরা ওই বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠান। বাকি ৩০ হাজার টাকার জন্য কয়েক দিন সময় চান।

এ ঘটনায় অপহৃত প্রবাসী রিয়াজুল ইসলামের দুলাভাই ইসমাইল আকন তার প্রবাসী শ্যালকের অপহরণের বিষয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণকারী চক্রের দেওয়া বিকাশ নাম্বারটি তথ্যপ্রযুক্তির মাধ্যমে শনাক্ত করেন। পরে বৃহস্পতিবার দিনগত রাতে মঠবাড়িয়া পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রদল নেতা নাঈম হোসেনকে পুলিশ আটক করে।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুলাহ আল মামুন বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাঈমকে আটক করা হয়েছে। তবে ভুক্তভোগী পরিবার হতে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। ওই প্রবাসীর পরিবার জানিয়েছে, সৌদি আরবে আটক ওই প্রবাসীকে ছেড়ে দিয়েছে চক্রটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন