অভিবাসনবিদ্যুতায়িত প্রবাসীর স্ত্রীর মৃত্যু

বিদ্যুতায়িত প্রবাসীর স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ফুলবাড়ীতে ঘরের দরজায় বিদ্যুতায়িত হয়ে আঁখি মনি (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪মে) দুপুরে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন রাধিকাপুরে ঘটনাটি ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসী হারুনুর রশিদ একটি নতুন বাড়ি নির্মাণ করেছেন। সদ্যনির্মিত বাড়িতে এখনও বৈদ্যুতিক কাজ শেষ না হওয়ায় পুরনো বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রয়োজনীয় কাজ করা হচ্ছিলো।

সংযোগ তারটি দরজার পাশ দিয়ে নেওয়ায় দারজা খোলা-বন্ধ করতে করতে লিকেজ হয়। এতে পুরো লোহার দরজা বিদ্যুতায়িত হয়ে যায়। আঁখি মনি ওই দরজা দিয়ে প্রবেশ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায়।

এ সময় তার ভাগনীর ছেলেও আহত হয়। প্রতিবেশীরা এসে ঘরের বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আখির ৭ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠাই। সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃ’ত্যু মামলা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন