নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করেছে ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিলেট ১৯ বিজিবির অধিনায়ক জানান, বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে জকিগঞ্জের আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ১৬ জন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির একটি দল তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে আটজন পুরুষ, ছয়জন নারীসহ দুজন শিশুও রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করার কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কথা জানিয়েছে বিজিবি।
বিজিবি জানানয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় বিএসএফের পুশইনের কারণে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষিত রাখতে নিয়মিত অভিযান কার্যক্রম পরিচালনাসহ বিজিবি সদস্যদের বাড়তি তৎপরতা রয়েছে।
