অনলাইন ডেস্ক
বাংলাদেশে জন্মগ্রহণকারী এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াভিত্তিক স্পার্ক থেরাপিউটিকস (রোশে)-এ লিড অ্যানালিটিক্যাল ডেভেলপমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কর্মরত মোহাম্মদ আখলাকুর রহমান সম্প্রতি বাংলাদেশ টেবিল টেনিস সম্প্রসারণ উদ্যোগের চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।
আখলাক পেশাগত জীবনে একজন অভিজ্ঞ বিজ্ঞানী, যিনি জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজিতে পিএইচ.ডি. সম্পন্ন করেছেন। তিনি পূর্বে বাংলাদেশ, নিউজিল্যান্ড, জাপান ও যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় গবেষণা ও উৎপাদন সংস্থায় কাজ করেছেন।
খেলাধুলার জগতে আখলাক একজন চৌকস টেবিল টেনিস খেলোয়াড়, যিনি বাংলাদেশে চারবারের জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ছিলেন এবং বর্তমানে একজন USATT রেটেড খেলোয়াড়। সম্প্রতি তিনি নিউ ইয়র্ক ওয়ারিয়র্স দলের সদস্য হিসেবে উত্তর আমেরিকার বাংলাদেশি টেবিল টেনিস টুর্নামেন্ট (সেপ্টেম্বর ২০২৩, মিশিগান)-এ চ্যাম্পিয়ন হন। এছাড়াও, তিনি যুক্তরাষ্ট্রের একাধিক প্রতিযোগিতায় ডাবলস চ্যাম্পিয়ন ও সিঙ্গেল রানার-আপ হন।

তিনি বলেন, ‘বাংলাদেশে টেবিল টেনিসের প্রসারে ভূমিকা রাখতে পেরে গর্বিত। আমার অভিজ্ঞতা ও ভালোবাসা দিয়ে দেশের তরুণ প্রতিভাদের বিকাশে কাজ করতে চাই।’
উল্লেখযোগ্য অংশগ্রহণঃ
• ডাবলস চ্যাম্পিয়ন, Club-28 টুর্নামেন্ট (ডেলাওয়্যার, ফেব্রুয়ারি ২০২৫)
• ২য় স্থান, ডাবলস – নিউ জার্সি (এপ্রিল ২০২৫)
• রানার-আপ (সিঙ্গেল), U2100 – নিউ জার্সি
• রানার-আপ, LillyYEP – নিউ জার্সি
• টরন্টো টুর্নামেন্ট – ডাবলস চ্যাম্পিয়ন ও সিঙ্গেল রানার-আপ
• জুলা কাপ নর্থ আমেরিকান টিম চ্যাম্পিয়নশিপ – ফাইনালিস্ট (ওয়াশিংটন ডিসি)
