অভিবাসনযুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়, পাসপোর্টের আবেদন

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন জয়, পাসপোর্টের আবেদন

যুক্তরাষ্ট্র অফিস

যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিয়েছেন শেখ হাসিনাপুত্র ও সাবেক আওয়ামী লীগ সরকারের তথ‍্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে সজীব ওয়াজেদ জয় দেশটির নাগরিকত্বের জন‍্য শপথ নেন।

জানা গেছে, শপথের পর নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন জয়। শপথ অনুষ্ঠানে মোট বিভিন্ন দেশের ২২ জন নাগরিক অংশ নেন। শপথ অনুষ্ঠানে তিনজন বাংলাদেশি উপস্থিত ছিলেন এবং তারাও শপথ নেন। সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্ট পাওয়ার আবেদনও করেছেন জয়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন। শপথে প্রথমে ইংরেজি ‘এ’ আদ‍্যক্ষরের দেশের পরেই ‘বি’ আদ‍্যক্ষরের দেশ বাংলাদেশের নাম ডাকা হয়। যে তিনজন বাংলাদেশি শপথ নিয়েছেন, তাদের মধ্যে সজীব ওয়াজেদ জয় দ্বিতীয় ছিলেন।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দাবি করেন, সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন