অভিবাসনসিলেটে রান্নাঘরে মিলল সৌদি প্রবাসীর ঝুলন্ত লাশ

সিলেটে রান্নাঘরে মিলল সৌদি প্রবাসীর ঝুলন্ত লাশ

সিলেট প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে রান্নাঘর থেকে আবদুল কাদির (৩৯) নামে এক সৌদি প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুুরে উপজেলার খাজ্ঞাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর (ভাটগাঁও) গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আবদুল কাদির ওই গ্রামের মৃত তবারক আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভিকটিম আবদুুল কাদির দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। প্রায় ৪-৫ বছর থেকে দেশে অবস্থান করছিলেন পরিবারের সাথে। প্রবাসে থাকাকালেই মানসিক সমস্যা দেখা দেয় তার। দেশে ফিরে চিকিৎসা নিয়েও স্বাভাবিক জীবনে ফিরতে পানেননি তিনি।

বুধবার (৩ জুলাই) পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন আবদুল কাদির। পরদিন সকালে তার মেয়ে উঠে দেখেন রান্না ঘরে ঝুলছে তার বাবার লাশ। তার চিৎকারে পরিবার ও প্রতিবেশীরা সবাই এসে নিচে নামান তার নিথর দেহ।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের কোনো অভিযোগ কিংবা কারো প্রতি কোনো সন্দেহ নেই। তাদের ধারণা, মানসিক বিকারগ্রস্ত হওয়ায় ভিকটিম আত্মহনন করেছেন। এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু মামলা নিচ্ছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন