অভিবাসনপ্রবাসীর স্ত্রীর ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

প্রবাসীর স্ত্রীর ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জে কৌশলে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করে চাঁদা দাবির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির ভিত্তিতে বুধবার (৩ জুলাই) রাতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের চরহোগলা গ্রামের রকি ঢালী (২৫), রিদয় মিস্ত্রি (২৩), হাসান ঢালী (২৭) ও শিমুল চন্দ্র দাশ (৩০)।

ভুক্তভোগী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকরা গত ১ জুলাই রাতে কৌশলে প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে ধারণ করে। পরে হাসান ঢালী নামে গ্রেপ্তার যুবক ভর্ষা চৌধুরী নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ভুয়া আইডি খুলে ম্যাসেঞ্জারের মাধ্যমে ওই নারীর প্রবাসী স্বামী আনোয়ার হোসেনের ম্যাসেঞ্জারে ছবি পাঠায়। এ জন্য তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দিলে তার স্ত্রীর ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখান তারা।

পরে বিষয়টি জানতে পেরে গত ২ জুলাই সন্ধ্যায় অভিযুক্ত প্রবাসীর স্ত্রী থানায় অভিযোগ করলে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মিঠু আহমেদ অনুসন্ধান করে তথপ্রযুক্তির মাধ্যমে চক্রদের শনাক্ত করে। পরে বুধবার ভুক্তভোগী নারী মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলার সূত্র ধরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মিঠু আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ওইদিন রাতেই আসামিদের গ্রেপ্তার করেন।

এ বিষয়ে এসআই মো. মিঠু আহমেদ বলেন, গ্রেপ্তারের পর আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে চাঁদা দাবির তথ্য প্রমাণ পাওয়া গেছে। সেই সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও মেমোরি কার্ডসহ জব্দ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন