এশিয়ালেবাননে হামলা করল ইসরায়েল

লেবাননে হামলা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতির শর্ত ভেঙ্গে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননে একটি বাড়ি, একটি কাপড়ের কারখানা ও একটি সরকারি বুলডোজার গোলা নিক্ষেপ করে ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।
লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাবাতিয়েহ-এর আইতা আল-শাব শহরের একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানা ইসরায়েলি গোলায় ধ্বংস হয়েছে।

গত বছর সেপ্টেম্বরে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ অভিযানের লক্ষ্য লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহ। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত এক মাস অভিযান চালিয়ে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ প্রায় সব স্থাপনা ধ্বংস করে আইডিএফ, হত্যা করে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ-সহ গোষ্ঠীটির প্রথম সারির প্রায় সব গুরুত্বপূর্ণ কমান্ডারকে।
সেই সঙ্গে দক্ষিণ লেবাননে ঘাঁটি গাড়ে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ সব স্থাপনাগুলো দক্ষিণ লেবানের অবস্থিত।

গত বছর নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে লেবাননের সরকার। সেই চুক্তির শর্ত ছিল— লেবানন থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে এবং ভবিষ্যতে লেবাননে আর কোনো হামলা পরিচালনা করবে না আইডিএফ।
কিন্তু যুদ্ধবিরতি চুক্তির ৮ মাস পেরিয়ে গেলেও এখনও লেবানন থেকে সরেনি ইসরায়েলি সেনারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের সরকারকে একটি প্রস্তাব দিয়েছেন। তিনি লেবাননের সরকারকে বলেছেন, চলতি বছর নভেম্বরের মধ্যে যদি হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ না করে— তাহলে ডিসেম্বর থেকে লেবাননে ফের অভিযান ‍শুরু করবে আইডিএফ।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা অস্ত্র সমর্পণ করতে আগ্রহী নয়।

সূত্র : আনাদোলু এজেন্সি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন