আমেরিকাযুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় বহু প্রাণ বাঁচালেন নিরাপত্তারক্ষী আমিন আব্দুল্লাহ

যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় বহু প্রাণ বাঁচালেন নিরাপত্তারক্ষী আমিন আব্দুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক 

কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরের একটি মসজিদে সশস্ত্র হামলার ঘটনায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহসহ তিন মুসলিম নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার সময় মসজিদটিতে শিশু ও কিশোরদের ধর্মীয় শিক্ষা কার্যক্রম চলছিল। পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেওয়ার আগেই সাহসিকতার সঙ্গে হামলাকারীদের প্রতিরোধ করার চেষ্টা করেন আমিন আবদুল্লাহ। তার এই আত্মত্যাগী ভূমিকার কারণেই আরও বড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী দুইজনের বয়স আঠারোর কাছাকাছি। তারা হঠাৎ করেই মসজিদে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বন্দুকধারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এতে দুজন হামলাকারী নিহত হয়। পুরো ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নিহত আমিন আবদুল্লাহর শেষ সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি এখন বহু মানুষের হৃদয় স্পর্শ করেছে। সেখানে তিনি লিখেছিলেন, মানুষের কাছে সফলতার অর্থ হতে পারে আর্থিক স্বচ্ছলতা, সুনাম কিংবা সৌন্দর্য। কিন্তু তার কাছে প্রকৃত সফলতা হলো সেই পবিত্র আত্মা নিয়েই মহান স্রষ্টার কাছে ফিরে যাওয়া, যেভাবে জন্মের সময় তিনি তা দান করেছিলেন। তিনি আরও লিখেছিলেন, তিনি এমন সৌভাগ্যের প্রত্যাশা করেন, যখন মহান আল্লাহর ফেরেশতারা বলবেন “ভয় করো না, দুঃখ করো না; তোমাদের জন্য প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।” পোস্টের শেষ অংশে তিনি মহান আল্লাহর কাছে উত্তম পরিণতির দোয়া করেছিলেন।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আমিন আবদুল্লাহকে সাহস, আত্মত্যাগ ও ঈমানের প্রতীক হিসেবে স্মরণ করছেন অনেকে। মুসলিম সম্প্রদায়ের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন