অভিবাসনযুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধরা পড়লেই ৬ লাখ টাকা জরিমানা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধরা পড়লেই ৬ লাখ টাকা জরিমানা

প্রবাস ডেস্ক

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ধরা পড়লেই পাঁচ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় লাখ টাকা) জরিমানা আদায় শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’-এর অধীনে নতুন এই জরিমানা কার্যকর হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ।

ইউএস বর্ডার পেট্রোলের প্রধান মাইকেল ব্যাংকস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স–এ বলেন, ‘এই বার্তা সব অবৈধ অভিবাসীর জন্যই প্রযোজ্য—তারা কোথা দিয়ে প্রবেশ করেছেন, কতদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন, বর্তমানে কোথায় রয়েছেন বা তাদের বিরুদ্ধে কোনো অভিবাসন মামলা চলমান কি না—তা গুরুত্বহীন।’

এ জরিমানার জন্য আদালতের রায়ের অপেক্ষায় নয়, বরং আটকের সঙ্গে সঙ্গেই আরোপ করা হবে বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।

নতুন এই নীতির ভিত্তি যুক্তরাষ্ট্র কোড–এর ৮ ইউএসসি ১৮১৫ ধারায়। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ‘ইন্সপেকশন ছাড়াই’ প্রবেশ করলে আটক হওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘আটক ফি’ পরিশোধ করতে হবে। পরিস্থিতি অনুযায়ী ৮ ইউএসসি ২৩৩৯ ও ১৩২৪ ধারার অতিরিক্ত শাস্তিও প্রযোজ্য হতে পারে।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বর থেকে এক হাজার ডলারের একটি আলাদা চার্জ কার্যকর করেছিল ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। নতুন পাঁচ হাজার ডলারের জরিমানা সেই কাঠামোর সর্বশেষ ধাপ।

নতুন নিয়ম অনুযায়ী জরিমানা দিতে হবে:- ১৪ বছর বা তার বেশি বয়সী সবাইকে। যারা অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আটক হয়েছেন। যাদের অভিবাসন আইনে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়। এ নীতি শুধু সীমান্তে নয়, পুরো যুক্তরাষ্ট্রজুড়েই প্রযোজ্য হবে। কেউ কোথা দিয়ে প্রবেশ করেছেন, কতদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, এমনকি তাদের বিদ্যমান অভিবাসন মামলা থাকলেও এই জরিমানা এড়ানো যাবে না।

জরিমানা পরিশোধ না করলে তা যুক্তরাষ্ট্র সরকারের কাছে আনুষ্ঠানিক ঋণ হিসেবে জমা হবে। ডিএইচএস বলছে, এই বকেয়া পরবর্তীতে ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশ বা অভিবাসন সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এটি রেকর্ডে বহাল থাকবে।

সূত্র: এনডিটিভি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন