যুক্তরাষ্ট্র অফিস
নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বেথপেজের একটি ডেলি শপে ভাই-বোনের সঙ্গে ঝগড়ার জের ধরে বৃদ্ধ মা-বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার পরপরই হিকসভিলে সড়কে এ অ্যান্ড এ ইতালিয়ান ডেলি অ্যান্ড পিৎজা শপে তাদের ছেলে সন্তান তাকে হত্যা করে। খবর আইউইটনেস নিউজ।
নাসাউ কাউন্টি পুলিশ জানায়, মা-বাবাকে হত্যাকারীর নাম ভিটো ডামব্রোসিও। তার বিরুদ্ধে অনেক সহিংস কর্মকাণ্ডের রেকর্ড আছে।
পুলিশ আরও জানায়, নভেম্বর মাসে পারিবারিক বিষয় নিয়ে ভাই-বোনের সঙ্গে কলহ শুরু হয়। এতে তার পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে। ওই সময় ভিটোর উগ্র স্বভাব জেনে তার বিরুদ্ধে আগেই আদালত থেকে একটি সুরক্ষা আদেশ নিয়ে রেখেছিলেন সহোদর ভাই ও বোন।
এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন সকালে ডেলি শপে হাজির হন সন্দেহভাজন।
ভিটোর বাবা অ্যান্টোনিও ডামব্রোসিও (৭০) ও মা অ্যাঞ্জেলা পুলিসসিয়ানো (৬২) তখন দোকানটিতে কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় বাবা-মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছেলে।
কথাকাটাকাটির একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে প্রথমে মাকে জখম করেন ভিটো। পরে বাবাকেও একাধিকবার ছুরিকাঘাত করেন।
জো বোরোস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমার ৯৭ বছরের জীবনে সবচেয়ে বাজে ঘটনার সাক্ষী হয়েছি। আমি দেখলাম হামলার পর ছেলেটি হেঁটে বের হয়ে বলছে, ‘আমি আমার মা-বাবাকে ছুরিকাঘাত করেছি।’”
আরও পড়ুন:১ দশক পর সৌদি-ইউক্রেনীয় ব্যবসা: ইউক্রেন খাদ্য রপ্তানীতে এগিয়ে
জামায়াত এবং হিন্দুত্ববাদী শক্তি একই পাখির পালক: কেরালার মুখ্যমন্ত্রী
শরণার্থী-আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমাল যুক্তরাষ্ট্র
