আমেরিকা২০০ মিলিয়ন ডলার ব্যয়ে ট্রাম্পের বলরুম নির্মাণের পরিকল্পনা

২০০ মিলিয়ন ডলার ব্যয়ে ট্রাম্পের বলরুম নির্মাণের পরিকল্পনা

যুক্তরাষ্ট্র অফিস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সরকারি অভ্যর্থনা অনুষ্ঠানের জন্য একটি বিশাল বলরুম নির্মাণের পরিকল্পনা করছেন। প্রায় ৯০ হাজার বর্গফুটের রাজকীয় এই বলরুম নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা।

এটি নিমাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে হোয়াইট হাউসের পূর্ব অংশে। যার একপাশে রয়েছে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বিশ্রাম কক্ষ এবং হোয়াইট হাউস ম্যানেজমেন্ট অফিস।

প্রখম মেয়াদে প্রেসিডেন্ট হাওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের বর্তমান অভ্যর্থনা ভবনকে ‘সেকেলে’ বলে উল্লেখ করে আসছেন। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে নতুন বল রুমটি হবে হোয়াইট হাউজে সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প। প্রেসিডেন্ট একান্ত নিজের পছন্দ অনুযায়ী হোয়াইট হাউসের এই সংস্কার করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, এই প্রকল্পটি বাস্তবায়নে প্রাথমিকভাবে ২০০ মিলিয়ন ডলার ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পের অর্থায়ন করবেন ট্রাম্প নিজে এবং কয়েকজন দাতা।
লিভিট বলেন, গত ১৫০ বছর ধরে বিভিন্ন প্রেসিডেন্ট, প্রশাসন ও হোয়াইট হাউসের কর্মীরা বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য একটি স্থায়ী বড় স্থান চেয়েছেন।

তিনি জানান নতুন বলরুমটি ৮ হাজার বর্গমিটারের এরও বেশি বিস্তৃত হবে। বলরুমে ৬৫০ জনের বসার ব্যবস্থা থাকবে। সেপ্টেম্বর থেকে বলরুমের নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগে তা হলরুমরি নির্মাণ শেষ কার যাবে বলে আশা করা যায়। এই ভবনেই ওয়াশিংটনে আসা বিদেশী রাষ্ট্রপ্রধানদের সম্মানে দেওয়া বিশাল রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবে। ’

নতুন এ বলরুম নির্মাণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি ব্যক্তিগত তত্বাবাধানে বল রুমটি নির্মাণ করাতে চাই। এতে ব্যবহার করা হবে সর্বাধুনিক নির্মান প্রযুক্তি।
অবশ্যই আমরা এটি দ্রুত ও সময়মতোই তৈরি করব। এখানে দাঁড়িয়েই আমি মেয়াদ শেষ সবাইকে বিদায় জানাতে চাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন