আমেরিকাজরিপে কমলার চেয়ে এগিয়ে ট্রাম্প, হাড্ডাহাড্ডি লড়াইয় হবে বলছেন...

জরিপে কমলার চেয়ে এগিয়ে ট্রাম্প, হাড্ডাহাড্ডি লড়াইয় হবে বলছেন বিশ্লেষকরা

যুক্তরাষ্ট্র অফিস

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের মূল প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সময় পার করছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী।

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সবশেষ জরিপে কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে ব্যবধান গড়ে দিতে পারে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। তাই ভোটারদের কাছে টানতে সেসব অঙ্গরাজ্যে শেষ মুহূর্তের প্রচার চালিয়ে যাচ্ছেন কমলা ও ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র লড়াইয়ের আভাস মিলেছে সর্বত্র। তবে দেশটির তিনটি কলেজ- ফাঙ্কলিন, মার্শাল ও মেরিস্ট এবং সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল পরিচালিত সবশেষ জরিপে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে গেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া মেরিস্ট কলেজের জরিপে অ্যারিজোনায় এক পয়েন্টে ও নর্থ ক্যারোলাইনায় দুই পয়েন্টে এগিয়ে রাখা হয়েছে ট্রাম্পকে। তবে জর্জিয়ায় কমলা ও ট্রাম্প দুজনকেই জনসমর্থন দেখানো হয়েছে ৪৯ শতাংশ করে।

অপরদিকে, ফ্রাঙ্কলিন ও মার্শাল কলেজের জরিপে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সমর্থন ৫০ শতাংশ ও কমলার পক্ষে ৪৯ শতাংশ ভোটার রয়েছেন।

এদিকে ট্রাম্পের জন্য সুখবর নিয়ে এসেছে ওয়াল স্ট্রিট জার্নালের জরিপও। তাতে দেখা গেছে, দেশব্যাপী জনপ্রিয়তায় কমলার চেয়ে এগিয়ে আছেন তিনি। ট্রাম্প পেয়েছেন ৪৭ শতাংশ আর তার প্রতিদ্বন্দ্বী কমলা পেয়েছেন ৪৫ শতাংশ জনসমর্থন।

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প দোদুল্যমান অঙ্গরাজ্য অ্যারিজোনা ও নেভাদায় একাধিক স্থানে জনসভা করেছেন। আর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সঙ্গে নিয়ে জর্জিয়ার আটলান্টায় প্রচারণা চালিয়েছেন কমলা হ্যারিস।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আগাম ভোটেরও হিড়িক পড়েছে। এখন পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। শনিবার বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কে শুরু হচ্ছে আগাম ভোট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন