Uncategorizedগুপ্তধনের লোভ দেখিয়ে প্রবাসীর স্ত্রীর ১৪ লাখ টাকা লুট

গুপ্তধনের লোভ দেখিয়ে প্রবাসীর স্ত্রীর ১৪ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনটে মেয়েদের মৃত্যুর হাত থেকে বাঁচানো এবং গুপ্তধনের লোভ দেখিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ায় অভিযোগ উঠেছে। এ অভিযোগে সাথী বেগম (২৬) নামের এক নারী তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তান্ত্রিক কাজে ব্যবহৃত তাবিজ, ঝাড়ফুঁক, যাদুটোনার বই ও পাঁচটি নকল মূর্তি জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (২৮ জুন) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনপুর গ্রাম থেকে ওই নারী তান্ত্রিককে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৩টায় তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত সাথী বেগম গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীগতিপুর জামাইপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন মোল্লার স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার হোসেনপুর গ্রামের প্রবাসী সেলিম রেজার স্ত্রী খালেদা বেগম প্রায় ৬ মাস আগে বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য যান। সেখানে তান্ত্রিক সাথী বেগম ও তার সহযোগী আনোয়ার মোল্লার সঙ্গে খালেদা বেগমের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্রে ধরে তারা খালেদা বেগমের বাড়িতে আসেন।

এ সময় নিজেদের কবিরাজ পরিচয় দিয়ে তারা ভুক্তভোগী নারীর হাত দেখে জানান, তার দুই মেয়ে মারা যাবে। মৃত্যুর হাত থেকে তাদের বাঁচাতে পাঠা ও মোরগ বলিদানের কথা বলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।

এ ঘটনার পনেরো দিন পর ফের খালেদার বাড়িতে এসে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে গরু, চাল ও মসলা কেনা বাবদ আরো ৫ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। এরপর থেকে বিভিন্ন সময়ে মসজিদ, মাজার এবং মৃত্যুর ভয় দেখিয়ে খালেদার কাছ থেকে তারা মোট ১৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

শুক্রবার সাথী বেগম প্রবাসীর বাড়িতে এসে ঘরের মেঝেতে আসন পেতে বসে মন্ত্রপাঠের মাধ্যমে আরো ৫ লাখ টাকা দাবি করেন। কিন্তু খালেদা টাকা দিতে অস্বীকার করলে সাথী বেগম বলেন যে, তোরা ধ্বংস হয়ে যাবি, তোরা মারা যাবি, তোদের অমঙ্গল হবে। এসব বলে দৌড়ে পালানোর সময় বাড়ির লোকজন সাথী বেগমকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় সেলিম রেজা বাদি হয়ে সাথী বেগম ও আনোয়ার মোল্লার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘এ মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরা আন্তঃদেশীয় প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন