খেলাবাংলাদেশ-পাকিস্তান সিরিজের নিরাপত্তায় সেনাবাহিনী

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নিরাপত্তায় সেনাবাহিনী

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের পাকিস্তানের সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দেশটির সরকার। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে শুক্রবার দেশটির টিভি চ্যানেল সামা টিভি জানিয়েছে, আসন্ন এই সিরিজে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেয়া হয়েছে।

শুধু সেনাবাহিনীই নয়, পুরো সিরিজজুড়ে নিরাপত্তা বলয় জোরদার ও সিরিজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। এই সফরে দু’দলের মধ্যে প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল। পরে দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের বৈঠকের পর দু’টি ম্যাচ কমানো হয়। সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থার কারণে এই সিরিজ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। পরে যুদ্ধবিরতির পর বিসিবিকে পরিবর্তিত সূচি পাঠায় পিসিবি।

আগামী ২৮শে মে থেকে শুরু হওয়া সিরিজটির সবক’টি ম্যাচই গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি দুই ম্যাচ ৩০শে মে ও ১লা জুন। আজ ও আগামীকাল দুবাইয়ে অনুশীলনের কথা রয়েছে বাংলাদেশ দলের। পরদিন অর্থাৎ ২৫শে মে লাহোরের বিমান ধরবেন লিটন কুমার দাসের দল, পরের দু’দিন সারবেন অনুশীলন। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন