এশিয়াগোপন ক্যামেরায় নেতানিয়াহুর বাড়িতে নজরদারি ইরানের

গোপন ক্যামেরায় নেতানিয়াহুর বাড়িতে নজরদারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের একজন সংসদ সদস্য দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে একটি নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার মোজতবা জারেই এক্সে বলেন, এটি শুধু অনুমান নয়, বরং ‘বিশ্বস্ত ও নিশ্চিত তথ্য’।

তিনি জানান, ‘নেতানিয়াহুর বাসভবনে নজরদারি করতে তাক করে ইরান থেকে একটি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। আমরা এর আগে কখনোই তার এত কাছাকাছি যেতে পারিনি।’ জারেই এ ঘটনার মাধ্যমে ইরানি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ‘নজিরবিহীন নিরাপত্তা ছেদ’ ঘটানো হয়েছে বলেও মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, ‘জায়নিস্ট গ্যাংয়ের আবাসস্থলে কোনো গোপন স্থান বলতে কিছু অবশিষ্ট নেই।’ এই মন্তব্যে ইরানের গোয়েন্দাদের ইসরায়েলের অভ্যন্তরে সক্রিয় কার্যক্রমের ইঙ্গিত মেলে।

এ পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ বা নিরাপত্তা সংস্থা এই অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। বিশ্লেষকরা এটিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার তথ্য ও প্রতিহিংসামূলক প্রচারণার অংশ হিসেবে দেখছেন।

সূত্র: মিডলইস্ট মনিটর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন