ধর্মহজের নিয়ম লঙ্ঘনকারীদের কঠোর যে নির্দেশনা দিল সৌদি

হজের নিয়ম লঙ্ঘনকারীদের কঠোর যে নির্দেশনা দিল সৌদি

প্রবাস ডেস্ক

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যারা ভিজিট ভিসায় আগত ব্যক্তিদের অবৈধভাবে হজের উদ্দেশ্যে আশ্রয় দেবেন, তাদের ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩ লাখ টাকার সমান) পর্যন্ত জরিমানা করা হতে পারে। ওকাজ পত্রিকার বরাতে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, কোনো হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসস্থান বা অন্য যেকোনো স্থানে এই ধরনের দর্শকদের আবাসন সুবিধা প্রদান করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এই জরিমানার আওতায় কেবল আশ্রয়দাতাই নন, বরং যারা অবৈধভাবে অবস্থানকারীদের তথ্য গোপন করবেন বা তাদের মক্কাসহ পবিত্র স্থানগুলোতে থাকার জন্য যেকোনো ধরনের সহায়তা প্রদান করবেন, তাদেরও শাস্তির মুখোমুখি হতে হবে।

হজ মৌসুমের শুরু থেকে অর্থাৎ জিলকদ মাসের প্রথম থেকে জিলহজ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই কঠোর নিয়ম কার্যকর থাকবে। প্রতিটি লঙ্ঘনের ক্ষেত্রে জড়িত ব্যক্তির সংখ্যা অনুযায়ী জরিমানার পরিমাণ কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

হজের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রণালয় জনগণকে নিয়ম মেনে চলার এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, এই আইন ভঙ্গ করলে বড় ধরনের আইনি জটিলতার সৃষ্টি হতে পারে।

সূত্র: গালফ নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন