ধর্মভারতীয় মুসলমানদের নিয়ে খামেনির করা বক্তব্য অগ্রহণযোগ্য: ভারত

ভারতীয় মুসলমানদের নিয়ে খামেনির করা বক্তব্য অগ্রহণযোগ্য: ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভারতের মুসলমানদের নিয়ে করা মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছে ভারত। একই সাথে এ ধরণের মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা বলেও দাবি ভারতের ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খামেনি মিয়ানমার, গাজা ও ভারতের মুসলমানদের কষ্টের সঙ্গে নিজেদের তুলনা করেন।

তার এমন বিবৃতির পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ভারতের সংখ্যালঘুদের বিষয়ে দেওয়া মন্তব্যকে দৃঢ়ভাবে নিন্দা জানাই। এই মন্তব্যগুলো বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য।
অন্যান্য দেশকে নিজেদের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে আগে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, তারপর অন্যদের নিয়ে মন্তব্য করার কথা ভাবা উচিত।

খামেনি এক্স এ দেয়া পোস্টে বলেছিলেন, আমরা নিজেদের মুসলমান মনে করতে পারি না, যদি মিয়ানমার, গাজা বা ভারতের মুসলমানদের কষ্টের ব্যাপারে উদাসীন থাকি।

তিনি আরও বলেছিলেন, ইসলামের শত্রুরা সবসময় ইসলামি উম্মাহর একক পরিচয়ের প্রতি আমাদের উদাসীন করে তোলার চেষ্টা করেছে।

ভারত এই মন্তব্যকে নিন্দা জানিয়ে বলেছে, এটি তথ্যবিহীন ও ভারতের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন