মধ্যপ্রাচ্য‘শেষ সতর্কবার্তা’ পেয়ে হরমুজে মাইন অপসারণ অভিযানে ইস্তফা যুক্তরাষ্ট্রের:...

‘শেষ সতর্কবার্তা’ পেয়ে হরমুজে মাইন অপসারণ অভিযানে ইস্তফা যুক্তরাষ্ট্রের: ইরান

প্রবাস ডেস্ক

মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযান শুরু করতে গেলে শেষবারের মতো সতর্কবার্তা পাঠায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। আর এই সতর্কবার্তা পেয়ে অভিযানে ইস্তফা দেয় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী রেডিও বার্তায় বলে, ‘এটাই শেষ সতর্কবার্তা, এটাই শেষ সতর্কবার্তা।’

রেডিও বার্তার জবাবে মার্কিন জাহাজটি জানায়, আমরা আন্তর্জাতিক আইনের আওতায় চলাচল করছি। আপনাদের প্রতি কোনো চ্যালেঞ্জ নয় এবং আমরা আমাদের সরকারের যুদ্ধবিরতির নিয়ম মেনে চলতে চাই।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ওই জলপথে মাইন পরিষ্কারের প্রস্তুতি শুরু করেছে। সেন্টকমের তথ্যমতে, ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসেন এবং ইউএসএস মাইকেল মর্ফি নামের এই দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার প্রণালি অতিক্রম করে আরব সাগরে অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল সমুদ্রপথকে মাইনমুক্ত করা।

তবে আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে, তারা প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং কোনো মার্কিন যুদ্ধজাহাজ সেখানে প্রবেশ করেনি। তাদের বক্তব্য অনুযায়ী, কেবল বেসামরিক জাহাজকেই নির্দিষ্ট নিয়মে চলাচলের অনুমতি দেওয়া হয় এবং কোনো সামরিক জাহাজ প্রবেশের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

সূত্র: দ্য হিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন