আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে বিদেশিদের কর্মসংস্থানের তালিকায় এক নম্বরে উঠে এসেছে বাংলাদেশ, এক পরিসংখ্যানে এমনটি উঠে এসেছে। এতোদিন যাবত দেশটিতে বিদেশিদের কর্মসংস্থানে পাকিস্তান এক নম্বরে থাকলেও দ্বিতীয় তালিকায় ছিল ভারত।
পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় গত জানুয়ারি থেকে এক নম্বর তালিকায় চলে এসেছে বাংলাদেশ। পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবে বৈধ অবৈধ মিলে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কাজ করছেন। এর পেছনে রয়েছেন পাকিস্তান তারপর ভারত।
রাজকীয় এই দেশটিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের পাশাপাশি বেড়েছে বাংলাদেশি বিনিয়োগকারী।
বাংলাদেশিরাও সৌদি আরবে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ পাবেন
আজীবন থাকার ‘গ্রিন কার্ড’ দেবে সৌদি, রয়েছে ব্যবসা ও বিনিয়োগ সুবিধা
সৌদি আরবে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের নতুন নতুন কর্মসংস্থান। সৌদি আরব বর্তমানে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যের প্রসার, উদ্যোক্তা সংখ্যা বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে।
বাংলাদেশের সবচাইতে বড় শ্রমবাজার সৌদি আরব যেখানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশিদের বসবাস। যাদের পাঠানো রেমিট্যান্সে শুধু মধ্যপ্রাচ্যের নয় ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের থেকে আসা প্রবাসী আয়কেও। প্রবাসী আয়ের প্রবাহ আরো বাড়াতে দিনরাত কাজ করে যাচ্ছে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টরস ফোরাম।
