বিশেষ সংবাদগাজাজুড়ে ব্যাপক হামলা ইসরায়েলের, এক দিনে ১০৫ জনকে হত্যা

গাজাজুড়ে ব্যাপক হামলা ইসরায়েলের, এক দিনে ১০৫ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় নির্বিচারে বোমা হামলায় মঙ্গলবার অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩২ জন সাহায্য নিতে গিয়ে প্রাণ হারান। এছাড়া সাত শিশুসহ ২১ জন দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় পানি নেওয়ার লাইনে মারা যান।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আল-আফ পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত হন। যাদের বেশিরভাগ নারী ও শিশু।

লক্ষ্যবস্তু হামলা এবং অনাহারের দ্বৈত হুমকির মুখে ফিলিস্তিনিরা বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় অনাহারে মারা গেছেন আরও ১৩ জন। এ নিয়ে ক্ষুধাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। ত্রাণ সরবরাহে ভাটা পড়ায় দুর্ভিক্ষ আরও মারাত্মক রূপ নিচ্ছে।

মঙ্গলবার ইসরায়েলি হামলায় আরও দুই সাংবাদিকও নিহত হয়েছেন। তারা হলেন- আল-মানারা’র রসমি সালেম ও ইমান আল-জামলি।

এ নিয়ে সাংবাদিকদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭০ জনের বেশি।

এ অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, গাজা দখলের জন্য ‘নির্ণায়ক পর্যায়ে’ তারা রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল গাজার ওপর হামলা বেশি জোরদার করেছে এবং সীমিত মানবিক সাহায্যও বন্ধ করেছে।

এদিকে ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির জানিয়েছেন, স্থল অভিযান আরও তীব্র হবে।

এদিকে হুথি জানিয়েছে, তাদের বাহিনী ইসরায়েলের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালিয়েছে। একই সময়ে, ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বেলজিয়ামের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে স্বাগত জানিয়ে, অন্যান্য দেশকেও একই পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘উদাসীনতা’ এবং গাজার অর্থনৈতিক ধ্বংস ও কর রাজস্ব দখলের জন্য উদ্বেগ প্রকাশ করেছে। তারা জরুরি আর্থিক সহায়তা চাইছে যাতে নাগরিকরা তাদের ভূমিতে টিকে থাকতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন