মধ্যপ্রাচ্যইরান আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে

ইরান আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে

প্রবাস ডেস্ক

ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তাহলে ইরান আরও উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ১২ দিনের যুদ্ধে যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলো কয়েক বছর আগের তৈরি। এখন আমাদের কাছে আরও উন্নত ক্ষমতার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যদি জায়নবাদী শত্রু আবার আগ্রাসনে নামে আমরা নিঃসন্দেহে তা ব্যবহার করবো।

মধ্য জুনে ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করে, যার ফলে উভয় দেশের মধ্যে ১২ দিন ধরে তীব্র যুদ্ধ চলে।

ইসরায়েলি হামলায় নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও শত শত বেসামরিক নাগরিক।

মার্কিন যুক্তরাষ্ট্রও স্বল্প সময়ের জন্য যুদ্ধে অংশ নেয় এবং ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়।

জুন ২৪, থেকে ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে ইরান বারবার সতর্ক করে বলছে, যেকোনো মুহূর্তে আবার সংঘাত শুরু হতে পারে।

ইরানের প্রথম উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ সোমবার বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু প্রতিটি মুহূর্তেই প্রস্তুত থাকতে হবে। এটা যুদ্ধবিরতি নয়, বরং শুধুই অস্ত্রবিরতি।

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দেশটির সেনাবাহিনী দুই দিনব্যাপী সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এতে ব্যবহৃত হবে স্বল্প ও মধ্যম পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র।

পশ্চিমা দেশগুলো ইরানের মিসাইল কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে।

২০২৫ সালের জুলাইয়ে ফ্রান্স আহ্বান জানায়, যাতে ইরানের সঙ্গে একটি সামগ্রিক চুক্তি করা হয়—যেটি শুধু পরমাণু কর্মসূচি নয়, বরং মিসাইল ক্ষমতা ও আঞ্চলিক কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত থাকবে।

কিন্তু তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আমাদের সামরিক সক্ষমতা আলোচনার জন্য নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন