বিশেষ সংবাদইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদর দপ্তর (আইডিএফ সি৪আই) এবং সামরিক গোয়েন্দা শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের এই ঘাঁটিগুলো বেইর শেভায় অবস্থিত গাভ-ইয়াম টেকনোলজি পার্কের ভেতরে।

আইআরএনএ জানায়, পার্শ্ববর্তী সোরোকা হাসপাতাল ক্ষেপণাস্ত্রের সরাসরি লক্ষ্য ছিল না। তবে বিস্ফোরণের ধাক্কায় সেখানে সামান্য ক্ষতি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় অংশ গুশ দান এলাকার চারটি স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তেল আবিবের হোলন শহরে একটি ভবন ধসে পড়েছে।

সোরোকা হাসপাতালের পাশেই একাধিক ভবনে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এই হাসপাতাল বর্তমানে গাজা যুদ্ধক্ষেত্র থেকে আহত সেনাদের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ মানুষকে হামলার স্থান থেকে দূরে থাকতে বলা হয়েছে। কারণ এখনো ধ্বংসস্তূপে কেউ আটকে আছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে। হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে।

এদিকে ইরানের আরাক হেভি-ওয়াটার পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন