ধর্মকাবা চত্বরে বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র

কাবা চত্বরে বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র

প্রবাস জার্নাল ডেস্ক

তীব্র গরমে হজযাত্রীদের স্বস্তি দিতে বিশ্বের বৃহত্তম শীতাতপ যন্ত্র বা এসি বসানো হয়েছে মক্কায়। এই এসির সার্বিক সক্ষমতা ১ লাখ ৫৫ হাজার টন।

এসি বসানো এবং এর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে কাবা এবং মসজিদে নববি রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি কৃর্তৃপক্ষ সংস্থা দ্য জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের বৃহত্তম এই শীতাতপ যন্ত্রের দু’টি ইউনিট রয়েছে। প্রথমটির সক্ষমতা ১ লাখ ২০ হাজার টন এবং দ্বিতীয়টির ৩৫ হাজার টন। এই দুটি ইউনিট স্থাপন করা হবে যথাক্রমে কাবা চত্বরের দুই স্টেশন শামিয়া এবং আজিয়াদে। হজযাত্রী মুসল্লিদের ভিড় এই দু’টি স্টেশনেই বেশি থাকে।

প্রসঙ্গত, মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে এখন ভরপুর গ্রীষ্মকাল চলছে। প্রতিদিনই তাপমাত্রা ছাড়াচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনে দেশটিতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন।

সৌদির কর্মকর্তারা জানিয়েছেন, হজের সময় ২৪ ঘণ্টা চালু থাকবে এই শীতাতপ যন্ত্র। এর মূল কাজ থাকবে কাবা চত্বরের অভ্যন্তরে ছাদযুক্ত এলাকাগুলোতে তাপমাত্রা ২২ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা। এছাড়া এই যন্ত্রটি শীতল বাতাস নিঃসরণের পাশাপাশি বাতাস ৯৫ শতাংশ পর্যন্ত জীবাণুমুক্ত করতেও দক্ষ। ফলে হজযাত্রীরা যতক্ষণ কাবায় অবস্থান করবেন, গরমের আঁচ সহ্য করতে হবে না তাদেরকে।

ইসলাম ধর্মের প্রধান ৫ ভিত্তির মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী ও পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। এ কারণে প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ এসে মক্কায় পৌঁছান।

চলতি বছর আগামী কাল অর্থাৎ ৪ জুন থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। সৌদির সরকারি তথ্য অনুসারে, হজ উপলক্ষে এ পর্যন্ত সৌদিতে এসে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখেরও বেশি মুসল্লি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন