মধ্যপ্রাচ্যগাজায় নিখোঁজ বহু ফিলিস্তিনি, শনিবার নিহত আরও ২৬

গাজায় নিখোঁজ বহু ফিলিস্তিনি, শনিবার নিহত আরও ২৬

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় বর্বর হামলায় আরও ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনভর বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরীহ এসব মানুষকে হত্যা করে দখলদার বাহিনী। এদিন গাজা শহরে বাস্তুচ্যুত লোকদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুল ভবনেও তাণ্ডব চালায় ইসরায়েলিরা। সেখানে অন্তত পাঁচজনকে হত্যা করেছে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবরের পর থেকে অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৪১ হাজার ১৮২ জনকে হত্যা করেছে। আহতের সংখ্যা ৯৫ হাজার ২৮০ জন। আরও বহু মানুষ এখনো নিখোঁজ। ইসরায়েলের হামলায় তারাও প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আজ রোববার আল-জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের তাল আস-সুলতান এলাকায় বোমা মেরে বিভিন্ন আবাসিক ভবন উড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাফাহর পশ্চিমে আল-মাওয়াসি এলাকার ভবনগুলোতেও বোমা ফেলছে দখলদার বাহিনী।

এদিন গাজার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন।

জানা গেছে, ইসরালি তাণ্ডব ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরেও। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত অঞ্চলটির জেইতা শহরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে। এর জেরে সেখানে সংঘাত ছড়িয়ে পড়েছে। উত্তরাঞ্চলীয় শহরটিতে প্রতিরোধকারী ফিলিস্তিনিদের ওপর তাজা গুলি ও টিয়ারগ্যাস ছুড়েছে দখলদাররা। ইসরায়েলি অভিযানের জেরে নাবলুস শহরের দক্ষিণে অবস্থিত মাদামা, উরিফ এবং ইয়িতমা গ্রামেও সংঘর্ষ শুরু হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন