আমেরিকাইসরাইলি ‘সহিংস উগ্রপন্থী’গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ইসরাইলি ‘সহিংস উগ্রপন্থী’গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অনাহারে থাকা মানুষদের জন্য ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা দেওয়া এবং ত্রাণসামগ্রী নষ্ট করার ইসরায়েলের একটি ‘সহিংস উগ্রপন্থী’গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৪ জুন) তিসাভ নাইন নামের সংগঠনটির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে সংগঠনটির সম্পদ জব্দ করা হবে। এ ছাড়া তাদের সঙ্গে মার্কিন নাগরিকদের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। জো বাইডেনের নির্বাহী আদেশের (ইও) আওতায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্টকারী ব্যক্তি ও সংস্থাকে শাস্তির আওতায় আনতে এই আইনি কাঠামোটি তৈরি করা হয়েছিল।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকায় মানবিক সংকট যেন আরও খারাপ না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমাতে মানবিক সহায়তার ব্যবস্থা করা জরুরি।

ইসরায়েল ও পশ্চিম তীর হয়ে গাজা অভিমুখী ত্রাণবহরের নিরাপত্তা নিশ্চিত করাটা ইসরায়েল সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

সম্প্রতি ইসরায়েলি পুলিশ কমিশনার কোবি শাবতাইকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ত্রাণবহরকে সুরক্ষা দেওয়া থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরত রাখার চেষ্টা করছেন জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। এর একদিন পরই কিসাভ নাইনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল বাইডেনের প্রশাসন।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিতে রাস্তাঘাট আটকে বিক্ষোভ করছিল ডানপন্থি ইসরায়েলিরা। সম্প্রতি তারা ত্রাণবহরের ওপর হামলাও চালিয়েছে। বিশেষ করে পশ্চিম তীর হয়ে গাজায় ত্রাণ সরবরাহ করতে বাধা দেওয়া হচ্ছে। গত মাসে হেবরন হিলস এলাকায় দুটি ত্রাণবাহী ট্রাকে আগুন দিয়েছে তারা। এ হামলার জন্য তিসাভ নাইনকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।

তিসাভ নাইনের ওপর নিষেধাজ্ঞা আরোপে সুপারিশ করেছিল ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও (ডিএডব্লিউএন)। এরকম আরও ব্যক্তি ও সংগঠনকে নিষেধাজ্ঞার আওতায় আনতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন