অর্থনীতিভিক্ষাবৃত্তির অভিযোগ: বিভিন্ন দেশ থেকে বিতাড়িত ৫১ হাজার পাকিস্তানি

ভিক্ষাবৃত্তির অভিযোগ: বিভিন্ন দেশ থেকে বিতাড়িত ৫১ হাজার পাকিস্তানি

আন্তর্জাতিক ডেস্ক

ভিক্ষাবৃত্তির অভিযোগে চলতি বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

এফআইএর মহাপরিচালক পাকিস্তানের জাতীয় পরিষদের প্রবাসী ও মানবাধিকার বিষয়ক স্ট্যান্ডিং কমিটিকে এই তথ্য জানিয়েছেন।

একীভূত ৫ ব্যাংক: ডিসেম্বরেই আমানতকারীদের অর্থ ফেরতের নির্দেশ

এফআইএ জানায়, ভিক্ষার দায়ে সবচেয়ে বেশি পাকিস্তানি ফেরত পাঠিয়েছে সৌদি আরব, সংখ্যা প্রায় ২৪ হাজার। এরপর সংযুক্ত আরব আমিরাতের অবস্থান, যেখান থেকে প্রায় ৬ হাজার পাকিস্তানি ফেরত পাঠানো হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে আজারবাইজান, যেখানে ২ হাজার ৫০০ জন পাকিস্তানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহাপরিচালক আরও জানান, অনেক পাকিস্তানি ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যেয়ে সেখান থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এ ধরনের চেষ্টা ধরা পড়লে তাদেরও আটক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

এফআইএর তথ্য অনুযায়ী, চলতি বছরে ২৪ হাজার পাকিস্তানি পর্যটক কম্বোডিয়ায় ভিসা নিয়েছেন। এর মধ্যে ১২ হাজার দেশেই ফেরেননি। একইভাবে, ৪ হাজার পাকিস্তানি মিয়ানমারে পর্যটক ভিসায় গেছেন, যাদের মধ্যে ২ হাজার ৫০০ জন দেশে ফিরে আসেননি।

সৌদি আরবে ভূমিকম্পের আঘাত

সংস্থার প্রধান জানান, কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে অবৈধ অভিবাসন কমায় পাকিস্তানের পাসপোর্টের বৈশ্বিক র‌্যাঙ্কিং ১১৮তম থেকে উন্নীত হয়ে ৯২তম স্থানে পৌঁছেছে।

তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসনের হার কমেছে। গত বছর পাকিস্তান অবৈধ অভিবাসনের শীর্ষ পাঁচ দেশের মধ্যে থাকলেও, চলতি বছরে সে তালিকায় আর নেই। এফআইএ জানায়, গত বছর প্রায় ৮ হাজার পাকিস্তানি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করেছিলেন; এ বছর সেই সংখ্যা কমে ৪ হাজারে নেমে এসেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন