চাকরি ডেস্ক
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
বিভাগের নাম: করপোরেট সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ অথবা স্নাতক
অভিজ্ঞতা: ১-২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আড়ং আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
সূত্র: বিডিজবস ডটকম
আরও চাকরির খবর:আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদন
১৩৭ জনকে নিয়োগ দেবে নেসকো, ৪৫ বছরেও আবেদন
শাবিপ্রবিতে শিক্ষক-কর্মচারী নিয়োগ
