অভিবাসনমালয়েশিয়ায় পাসপোর্ট সংগ্রহে হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি

মালয়েশিয়ায় পাসপোর্ট সংগ্রহে হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট

মালয়েশিয়ার জহুর প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সংগ্রহের পোস্ট অফিসের ঠিকানা পরিবর্তন সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৯ মে) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুন থেকে দেশটির জহুর বাহরু জেলার ২২ জালান রিয়াংয়ের ২৩ তামান জেম্বিরার পোস্ট অফিস থেকে পাসপোর্ট নিতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় দেশটির কোয়ান্তান ও কেলান্তান প্রদেশে হাতে হাতে মেশিন রিডেবল পাসপোর্ট ডেলিভারি সার্ভিস দেয়ার সিদ্ধান্ত নেয়।

গত বৃহস্পতিবার (২৩ মে) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সেলর টিমের অস্থায়ী কার্যালয় কোয়ান্তান ও কেলান্তানের কোতা বাহরু থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবা নিতে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ১ ও ২ জুন (শনিবার ও রোববার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোয়ান্তান প্রদেশের জালান বুকিত উবির বি৯৬ তিংকাত বাওয়াহ এর এএসডি সানমুন এসডিএন বিএইচডি অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এই জন্য আগামী বুধবারের (২৯ মে) মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

এছাড়া ৮ ও ৯ জুন (শনিবার ও রোববার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেলানতান প্রদেশের কোতা বাহরুর জালান পাসির পুতেহ এর লট ৪৬৫৩-সি লাঙ্গার থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এই জন্য আগামী ৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

এ ছাড়া ১৫ ও ১৬ জুন কুয়ালালামপুর পাসপোর্ট সার্ভিস সেন্টারে হাতে হাতে পাসপোর্ট দেয়া হবে। হাতে হাতে পাসপোর্ট পেতে ১২ জুনের মধ্যে আবেদন করতে বলা হয় বিজ্ঞপ্তিতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন