অভিবাসনরাশিয়ায় মানব পাচার: বাংলাদেশি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

রাশিয়ায় মানব পাচার: বাংলাদেশি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন যুদ্ধে মানব পাচারের অভিযোগে বাংলাদেশি একটি ট্রাভেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ সরকার৷ মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এই নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে৷

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচারসংক্রান্ত নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫–এর আওতায় বাংলাদেশি ট্র্যাভেল কোম্পানিটির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে৷ তারা বলছে, বাংলাদেশি ট্র্যাভেল কোম্পানিটি রাশিয়ায় মানব পাচারের সঙ্গে জড়িত৷পাচারের শিকার বাংলাদেশিদের রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করা হয়৷

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার এই ঘোষণায় বাংলাদেশসহ একাধিক দেশের ১৭ ব্যক্তি–প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়েছে৷ তালিকায় ৫ নম্বরে রয়েছে বাংলাদেশি কোম্পানিটির নাম৷

নথির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞায় পড়া বাংলাদেশি কোম্পানিটির নাম ড্রিম হোম ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড৷ কোম্পানিটির ঠিকানা হিসেবে ঢাকার বনানীর একটি বাড়ির তথ্য নথিতে উল্লেখ করা হয়েছে৷ আরোপিত নিষেধাজ্ঞার পদক্ষেপের মধ্যে সম্পদ জব্দের বিষয়টি রয়েছে৷

নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়েছে, এ ব্যাপারে সন্দেহের যুক্তিসংগত কারণ রয়েছে যে, ড্রিম হোম ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড যুক্তরাজ্যের ২০২৫ সালের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচারসংক্রান্ত নিষেধাজ্ঞা বিধিমালার আওতাভুক্ত একটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান৷ কারণ, প্রতিষ্ঠানটি মানব পাচারসংশ্লিষ্ট কার্যকলাপে জড়িত ছিল বা আছে৷

নিষেধাজ্ঞার কারণ ব্যাখা করতে গিয়ে যুক্তরাজ্য সরকার আরো বলেছে, বিশেষভাবে ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ কার্যক্রমে জড়িত ছিল৷ পরে তাদের শোষণ করেছে৷ প্রতিষ্ঠানটি রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়েছিল৷ তবে বাংলাদেশি নাগরিকেরা রাশিয়ায় পৌঁছানোর পর তাদের জোর করে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের সম্মুখসারিতে যুদ্ধ করতে বাধ্য করা হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন