অভিবাসনঅস্ট্রিয়ার শরণার্থী পুনর্মিলনের উপর কড়াকড়ি

অস্ট্রিয়ার শরণার্থী পুনর্মিলনের উপর কড়াকড়ি

ডেস্ক রিপোর্ট

শরণার্থীদের পরিবারের সদস্যদের দেশে আনার উপর অস্ট্রিয়া সরকারের আরোপিত স্থগিতাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে চারটি শরণার্থী গোষ্ঠী। সোমবার ইউরোপীয় ইউনিয়নের আদালতে আবেদন জানিয়েছে তারা।

এই স্থগিতাদেশটি গত বছর জুলাই মাসে রক্ষণশীল নেতৃত্বাধীন সরকার প্রথম ছয় মাসের জন্য আরোপ করেছিল, কিন্তু পরে আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়।

চারটি গোষ্ঠীর মধ্যে প্রোটেস্ট্যান্ট চার্চের ডিয়াকোনি অন্তর্ভুক্ত রয়েছে। তারা একটি বিবৃতিতে বলেছে, সরকারের এই পদক্ষেপ শরণার্থীদের পরিবারের সঙ্গে থাকার অধিকারের উপর “একটি আক্রমণ।”

গোষ্ঠীগুলি ইউরোপীয় ইউনিয়ন আদালতকে অস্ট্রিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে, যাতে স্থগিতাদেশ বাতিল হয়, কারণ এটি ইউরোপীয় ইউনিয়নের একটি নির্দেশনার লঙ্ঘন করে।

তারা বলেছে, সরকার প্রমাণ করতে পারেনি, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়নি। অস্ট্রিয়া সরকারের এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের “আইনের শাসন”-এর বিরোধী।

সরকার বলেছে যে ২০২৩-২০২৪ সালে পরিবার পুনর্মিলন ভিসায় ১৭ হাজারের বেশি মানুষ, মূলত সিরীয় শিশুরা, অস্ট্রিয়ায় প্রবেশ করেছে। স্থগিতাদেশ আরোপ করার সময় অভ্যন্তরীণ মন্ত্রণালয় যুক্তি দিয়েছিল, অভিবাসীদের সংখ্যা জনসেবার উপর একটি বোঝা এবং দেশের ৯২ লাখ জনসংখ্যার  “জননিরাপত্তার” একটি হুমকি।

পরিবার পুনর্মিলনের আবেদনপ্রার্থীদের ডিএনএ পরীক্ষা এবং কঠোর নথি যাচাইয়ের আদেশ দিয়েছিল সরকার। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই ব্যবস্থার আওতায় আগমনের সংখ্যা হাজার থেকে কমে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ষাটে নেমে আসে। অভ্যন্তরীণ মন্ত্রণালয় এরপর সকল আবেদন প্রক্রিয়াকরণ স্থগিত করেছে।

মন্ত্রণালয় ২৬ এপ্রিল রোববার বলেছে যে, ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে পরিবার পুনর্মিলন পদ্ধতির আওতায় ৪০১ জন অস্ট্রিয়ায় প্রবেশ করেছে, কিন্তু চলতি বছর প্রথম ত্রৈমাসিকে মাত্র ২৫ জন প্রবেশ করেছে। তারা আরো বলেছে, জুলাই থেকে কোটা ব্যবস্থা আরোপ করা হবে।

 সূত্র: ইনফোমাইগ্রেন্টস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন