অভিবাসনমাল্টার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: উদ্ধার ৫৯ বাংলাদেশি

মাল্টার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: উদ্ধার ৫৯ বাংলাদেশি

প্রবাস ডেস্ক

ভূমধ্যসাগরে মাল্টার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা উল্টে একজন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন৷ নৌকা থেকে ৫৯ বাংলাদেশিসহ মোট ৬১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে অভিবাসীবাহী নৌকাটি উল্টে যাওয়ার পর অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে আর্মড ফোর্স অব মাল্টা বা দেশটির সশস্ত্র বাহিনীর একটি দল৷

আর্মড ফোর্স অব মাল্টা জানিয়েছে, মোট ৬১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে৷ তাদের মধ্যে ৫৯ জন ছিলেন বাংলাদেশি এবং অপর দুই জন মিশরের নাগরিক৷

মাল্টা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারের সময় দুই জনের অবস্থা ছিল বেশ গুরুতর৷ হেলিকপ্টারের সাহায্যে তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়৷ কিন্তু তাদের মধ্যে একজন মারা গেছেন৷

অন্যদের একটি টহল নৌকায় করে মাল্টার উপকূলে নিয়ে আসা হয়৷ তাদের মধ্যে আরো ছয় জন হাইপোথারমিয়ায় ভুগছিলেন৷ তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে, তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন৷

এদিকে উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের নামানো হয়েছে মাল্টার সেইন্ট পল বে-এর বুজিবা ঘাটে৷ সেখানে একটি তাঁবুর নিচে অভিবাসীদের সাদা কম্বল জড়ানো অবস্থায় দেখা গেছে৷ তাদের প্রাথমিক সেবা দিচ্ছিলেন জরুরি সেবাকর্মীরা৷ ওইসময় সশস্ত্র বাহিনীর একটি নৌযান ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলো৷

মাল্টার সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ‘সকাল ৮টা ৪৩ মিনিটে উদ্ধার সমন্বয় কেন্দ্র একটি বার্তা আসে৷ সেখানে বলা হয়েছে মাল্টার উপকূলের অভিবাসীবাহী একটি নৌকা বিপদে পড়েছে এবং কয়েকজন পানিতে পড়ে গেছেন৷’

আরও পড়ুন:আরব আমিরাতে প্রথম লাইসেন্সপ্রাপ্ত স্পোর্টস বাজি এবং আইগেমিং চালু

সংযুক্ত আরব আমিরাতের মরুভূমি পরিষ্কার করলেন ৯০ হাজার মানুষ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন