অভিবাসনইউরোপীয় ইউনিয়নের নতুন আশ্রয় ও অভিবাসী ফেরত নীতি

ইউরোপীয় ইউনিয়নের নতুন আশ্রয় ও অভিবাসী ফেরত নীতি

প্রবাস ডেস্ক 

ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলো সোমবার আশ্রয়প্রার্থীদের নতুন নিয়ম, “নিরাপদ উৎসদেশ” তালিকা এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর নীতি নিয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান নিশ্চিত করেছে। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ইউরোপীয় কমিশনের প্রস্তাবিত গুরুত্বপূর্ণ অংশগুলো ব্যাপক সমালোচনা সত্ত্বেও আইনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কাউন্সিল এখন ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে আলোচনায় বসবে চূড়ান্ত আইনি পাঠ নির্ধারণের জন্য। যদিও পার্লামেন্ট এখনও চূড়ান্ত অবস্থান নেয়নি, সাম্প্রতিক খসড়াগুলোতে একই মূল কাঠামো বজায় রয়েছে।

২০২৬ সালের ‘সলিডারিটি পুল’ গৃহীত

ইইউ দেশগুলো ২০২৬ সালের জন্য একটি ‘সলিডারিটি পুল’ অনুমোদন করেছে। এর মাধ্যমে সদস্যদেশগুলো ভূমধ্যসাগরীয় রাষ্ট্রগুলোকে সাহায্য করতে পারে ২১,০০০ অভিবাসী পুনর্বাসন, ৪২০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা বা অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে।

আশ্রয় আবেদন প্রত্যাখ্যানের নতুন ক্ষমতা

নতুন নিয়ম অনুযায়ী, কোনো আশ্রয়প্রার্থী এমন কোনো দেশে সুরক্ষা পেতে পারতেন যেটিকে ইইউ নিরাপদ বলে মনে করে তাহলে তার আবেদন কোনো সদস্যরাষ্ট্র প্রত্যাখ্যান করতে পারবে।

ডেনমার্ক ও বেশিরভাগ ইইউ দেশ দীর্ঘদিন ধরে “নিরাপদ তৃতীয় দেশ” এ আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণের পক্ষে অবস্থান নিয়ে আসছে। ডেনমার্কের অভিবাসনমন্ত্রী রাসমুস স্টকলুন্ড বলেন, বিপজ্জনক সমুদ্রযাত্রা কমাতে ইউরোপের বাইরে নিরাপদ দেশে আশ্রয় প্রক্রিয়া পরিচালনার ধারণাকে সদস্যরাষ্ট্রগুলো সমর্থন দিয়েছে।

তিনি বলেন, “আমরা ‘নিরাপদ তৃতীয় দেশ’ ধারণার সংস্কারের বিষয়ে একটি সার্বিক দৃষ্টিভঙ্গিতে একমত হয়েছি, যা ইউরোপের বাইরে নিরাপদ দেশে আশ্রয় প্রক্রিয়াকরণের সুযোগ দেবে।”

নিরাপদ দেশের তালিকায় আরও নাম

সদস্যদেশগুলো ইইউ-তে যোগদানের প্রার্থী দেশগুলো ছাড়াও বাংলাদেশ, কলম্বিয়া, মিশর, ভারত, কসোভো, মরক্কো ও তিউনিসিয়াকে আশ্রয়প্রার্থীদের জন্য “নিরাপদ দেশ” হিসেবে চিহ্নিত করতে সম্মত হয়েছে।

অভিবাসী প্রত্যাবাসনে কঠোর নিয়ম

ইইউ কাউন্সিল একটি নতুন নিয়মের ওপরও অবস্থান নিয়েছে, যা পুরো ইইউ জুড়ে অভিবাসী ফেরতের সমন্বিত নীতি তৈরি করবে। এতে প্রথমবার ফেরত আদেশ পাওয়া ব্যক্তিদের জন্য বাধ্যবাধকতা থাকবে। স্বেচ্ছায় না ফিরলে “অসহযোগিতার” কারণে কারাদণ্ডও হতে পারে।

এছাড়া, সদস্যদেশগুলো “রিটার্ন হাব” স্থাপন করতে পারবে, যেখানে ফেরত প্রক্রিয়া আরও কঠোরভাবে পরিচালিত হবে।

মানবাধিকার সংস্থার সমালোচনা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইইউ অভিবাসন ও আশ্রয় বিষয়ক প্রতিনিধি ওলিভিয়া সান্ডবার্গ দিয়েজ বলেন, নতুন প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্রের “মানবতাবিরোধী” নীতির প্রতিচ্ছবি।

তিনি বলেন, “নতুন রিটার্ন রেগুলেশন অভিবাসী আটক, নজরদারি, জোরপূর্বক ফেরত এসবকে যেকোনো মূল্যে বাড়ানোর ভুল ও অমানবিক অবস্থান।”

আরও পড়ুন:

কঠোর হলো অভিবাসন নীতি, ইউরোপ না ছাড়লে দীর্ঘ সময়ের জেল

ইউরোপে ‘রাজনৈতিক ভূমিকম্প’ হতে পারে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন