অভিবাসনযুক্তরাষ্ট্রে অভিভাবকহীন অভিবাসী শিশুদের বিতাড়ন আটকে দিলেন বিচারক

যুক্তরাষ্ট্রে অভিভাবকহীন অভিবাসী শিশুদের বিতাড়ন আটকে দিলেন বিচারক

যুক্তরাষ্ট্র অফিস

যুক্তরাষ্ট্রে ফেডারেল হেফাজতে থাকা অভিভাবকহীন অভিবাসী শিশুদের গুয়াতেমালায় বিতাড়নে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টাকে আটকে দিয়েছে ফেডারেল এক বিচারক। শিশুদের বিতাড়ন আসন্ন এবং তাদের গুয়াতেমালায় পাঠানো আমেরিকান আইনের লঙ্ঘন, আইনজীবীদের এমন যুক্তির পরিপ্রেক্ষিতে বিচারক ওই আদেশ দেন।

রয়টার্স জানায়, অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টার রবিবার সকালে ১০ থেকে ১৭ বছর বয়সী দশ শিশুর পক্ষ হয়ে আদালতে একটি অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ডিসিভিত্তিক ডিস্ট্রিক্ট জাজ স্পার্কল সুকনানান ১৪ দিনের জন্য বিতাড়ন স্থগিত রাখতে ট্রাম্প প্রশাসনকে আদেশ দেন।

বিচারক দুপুরে জরুরি শুনানির কথা বলে জানান, দৃশ্যত শিশুরা আমেরিকা থেকে বিতাড়নের প্রক্রিয়ায় আছে।

যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, গুয়াতেমালার সঙ্গে একটি চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। সে চুক্তি অনুযায়ী, অভিভাবকহীন শিশুদের দেশটিতে ফেরত পাঠাবে আমেরিকা। চলতি সপ্তাহান্তে শিশুদের বিতাড়ন পরিকল্পনা করে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে সিএনএন।

চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসী বিতাড়নে নানা তৎপরতা শুরু করেন। মা-বাবা কিংবা অভিভাবক ছাড়া আমেরিকায় প্রবেশ করা অভিবাসী শিশুদের সঙ্গীহীন হিসেবে বিবেচনা করা হয়।

ফেডারেল আইন অনুযায়ী, পরিবারের কোনো সদস্য পাওয়া কিংবা ফোস্টার হোমে দেওয়ার আগে এসব শিশুকে রাখা হয় ফেডারল সরকার পরিচালিত আশ্রয়কেন্দ্রে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন