অভিবাসনমালয়েশিয়ার ভিসা আবেদনের ভুয়া ওয়েবসাইট শনাক্ত, নারী গ্রেফতার

মালয়েশিয়ার ভিসা আবেদনের ভুয়া ওয়েবসাইট শনাক্ত, নারী গ্রেফতার

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় বিদেশিদের ই-ভিসা আবেদনের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসা একটি ওয়েবসাইটকে শনাক্ত করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন বিভাগ বলছে, সম্প্রতি ‘কি মালয়েশিয়া’ (KEY MALAYSIA) নামের একটি ভুয়া ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। যা অফিসিয়াল ওয়েবসাইটের অনুরূপভাবে সাজানো হয়েছিল। এই ওয়েবসাইট ব্যবহার করে প্রকৃত ফির তিনগুণ অর্থ আদায় করা হতো।

রোববার (৩১ আগস্ট) ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এসব তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, ৩২ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে গ্রেফতারের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই নারী সামাজিক ভ্রমণের ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করছিলেন এবং বিগত তিন বছর ধরে ঘন ঘন এ দেশে আসছিলেন।

তিনি বলেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে, সিন্ডিকেটটি ২০২২ সাল থেকে সক্রিয় এবং এখন পর্যন্ত ৫২৬৭২টি ই-ভিসা আবেদন এই ভুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জমা হয়েছে। প্রতিটি আবেদনের জন্য ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত পর্যন্ত আদায় করা হয়েছে, যেখানে আসল ই-ভিসা ফির পরিমাণ অনেক কম।

ওয়েবসাইটটিতে দুটি আলাদা সেবা দেওয়া হতো- ‘নিয়মিত ভিসা’: অনুমোদন ৩ থেকে ৫ কার্যদিবসে এবং ‘জরুরি ভিসা’: অনুমোদনের প্রতিশ্রুতি ২ থেকে ৩ কার্যদিবসে।

ইমিগ্রেশন মহাপরিচালক বলেন, আবেদনকারীরা অর্থ দেওয়ার পর প্রায়শই ভুয়া বার্তা পেতেন যে তাদের আবেদন বাতিল করা হয়েছে। পরবর্তীতে যারা ওয়েবসাইটের ‘লাইভ চ্যাট’ সেবার মাধ্যমে যোগাযোগ করতেন, তাদের পাসপোর্ট কালো তালিকাভুক্ত করার হুমকিও দেওয়া হতো।

সন্দেহভাজন ওই বাংলাদেশি নারীকে মালয়েশিয়ার অভিবাসন বিধিমালা ১৯৬৩ এর ৩৯ (বি) ধারায় গ্রেফতার করা হয়েছে। তাকে পরবর্তী তদন্ত ও ব্যবস্থা গ্রহণের জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া তার স্বামী, যিনি নিজেও বাংলাদেশি নাগরিক, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে।

দাতুক জাকারিয়া শাবান বলেন, এ ধরনের ভুয়া ওয়েবসাইট কেবল প্রতারণাই নয় বরং ইমিগ্রেশন বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং জনগণের আস্থা নষ্ট করে। নীতি অনুযায়ী ইমিগ্রেশন বিভাগ আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান অব্যাহত রাখবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন