অভিবাসনঅভিবাসী বিরোধী অভিযান, শিকাগোতে সেনা মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন

অভিবাসী বিরোধী অভিযান, শিকাগোতে সেনা মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্র অফিস

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এবার শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও এই পরিকল্পনায় কাজ শুরু করেছে।

পেন্টাগন বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধ, গৃহহীনতা ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়ার পর এ পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত কয়েক সপ্তাহ ধরে এই পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে এই পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হতে পারে।

এর আগে গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “শিকাগো একেবারে এলোমেলো অবস্থায় আছে। আমরা সেটি পরবর্তী সময়ে ঠিক করব”। এ সময় তিনি শহরটির মেয়রকে অযোগ্য উল্লেখ করেন।

এদিকে শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে পেন্টাগন জানায়, “ভবিষ্যৎ কোনো অভিযানের বিষয়ে আমরা আগে থেকে বলতে চাই না। প্রতিরক্ষা দপ্তর একটি পরিকল্পনামূলক সংস্থা, যা নিয়মিত অন্যান্য সংস্থার সঙ্গে ফেডারেল সম্পদ ও কর্মীদের সুরক্ষায় কাজ করে।”

হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি।

শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসনের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে শুক্রবার জনসন বলেছিলেন, শহর প্রশাসন এ ধরনের অবৈধ সেনা মোতায়েন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্টের এ ধরনের পদক্ষেপ সমন্বয়হীন, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক’। মেয়র আরও জানান, গত এক বছরে শিকাগোতে হত্যাকাণ্ড ৩০ শতাংশ, ডাকাতি ৩৫ শতাংশ এবং গুলির ঘটনা প্রায় ৪০ শতাংশ কমেছে।

এর আগে গত সপ্তাহান্তে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তিনটি অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর শত শত ন্যাশনাল গার্ড সদস্য ওয়াশিংটন ডিসিতে পাঠানোর ঘোষণা দেন। প্রেসিডেন্ট দাবি করেন, রাজধানী শহরটি অপরাধে ভরপুর। তবে বিচার বিভাগীয় তথ্য অনুযায়ী, গত বছর ওয়াশিংটনে সহিংস অপরাধের হার ছিল গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম।

উল্লেখ্য, এর আগে গত জুনে ফেডারেল অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ চলাকালে ট্রাম্প সে অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নরের বিরোধিতা সত্ত্বেও লস অ্যাঞ্জেলেসে ৭০০ মেরিন ও ৪ হাজার ন্যাশনাল গার্ড সদস্য পাঠান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন