অভিবাসনকুয়েতে বিষাক্ত মদে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬৭

কুয়েতে বিষাক্ত মদে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬৭

প্রবাস ডেস্ক

কুয়েতের নিরাপত্তা বাহিনী স্থানীয়ভাবে উৎপাদিত বিষাক্ত মদ তৈরি ও সরবরাহের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। বিষাক্ত এই মদ কেলেঙ্কারির ঘটনায় গত কয়েক দিনে দেশটিতে ২৩ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গ্রেপ্তারকৃত ওই বাংলাদেশি একটি অপরাধচক্রের নেতৃত্বে রয়েছেন বলে জানা গেছে। রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গত শনিবার রাতে সোম্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আবাসিক ও শিল্প এলাকায় পরিচালিত ছয়টি কারখানা এবং আরও চারটি প্রস্তুতিহীন কারখানা তারা জব্দ করেছে।

এছাড়া কীভাবে এই মদে মিশ্রিত মিথানল তৈরি ও বিক্রি করা হতো সেটি এক নেপালি সদস্য তদন্তকারীদের জানিয়েছেন।

মুসলিম প্রধান দেশ কুয়েতে মদ উৎপাদন বা আমদানি নিষিদ্ধ। তবে গোপনে কিছু জায়গায় নিরাপত্তা বা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে অবৈধ মদ তৈরি করা হয়, যা পানকারীদের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে।

গ্রেপ্তারের আগে বৃহস্পতিবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বিষাক্ত পানীয় পান করে মিথানল বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা ১৬০ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই এশীয় নাগরিক।

মন্ত্রণালয় জানায়, অন্তত ৫১ জনের জরুরি ভিত্তিতে কিডনি ডায়ালাইসিস করতে হয়েছে এবং ৩১ জনকে ভেন্টিলেশনে নিতে হয়েছে।

কুয়েতে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বড় সম্প্রদায় ভারতীয়রা। দেশটির ভারতীয় দূতাবাস জানিয়েছে, গত কয়েক দিনে প্রায় ৪০ জন ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যদিও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, “কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আছেন, আবার অনেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।”

আল জাজিরা বলছে, মিথানল একটি বর্ণহীন বিষাক্ত অ্যালকোহল, যা শিল্প ও গৃহস্থালি কাজে ব্যবহৃত হয়। এটি চেনা কঠিন, আর এর বিষক্রিয়ার লক্ষণও সাধারণত দেরিতে প্রকাশ পায়— যেমন বমি, বমিভাব, পেটব্যথা, দ্রুত শ্বাস নেওয়া ও শ্বাসকষ্ট।

প্রতিবছর হাজারো মানুষ — বিশেষত এশিয়ায় — মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হন। সময়মতো চিকিৎসা না পেলে এ ধরনের ঘটনার মৃত্যু হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)’।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন