অভিবাসনকুয়েতে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে জিবিবিএ'র মতবিনিময় সভা

কুয়েতে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে জিবিবিএ’র মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ঐক্য ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কুয়েতে অনুষ্ঠিত হয়েছে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন-এর মতবিনিময় সভা।

স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) কুয়েতের ফারওয়ানিয়ার একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কাতার প্রবাসী ব্যবসায়ী এম সাইফুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক গোলাম মাওলা হাজারী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আকবর হোসেন, আব্দুল হাই মামুন, মো. হোসনে মোবারক, মোহাম্মদ সেলিম হাওলাদার, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ এবং মোহাম্মদ কামাল হোসেন।

সভায় জিসিসি অঞ্চলে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন ব্যবসায়ীরা।

গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন এর সভাপতি এম সাইফুল আলম বলেন, সংগঠনটি গালফভুক্ত ছয়টি দেশের প্রবাসী ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে। বিদেশে বাংলাদেশের পণ্য আমদানি ও ব্যবসা সম্প্রসারণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সাইফুল আলম জানান, গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন এর কুয়েত সমন্বয়কারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আকবর হোসেন।

এছাড়াও অন্যান্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে, আব্দুল হাই মামুন, মো. হোসনে মোবারক, মোহাম্মদ সেলিম হাওলাদার, আ হ জুবেদ ও মো. কামাল হোসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন