অভিবাসনঅনথিভুক্ত অভিবাসীদের তথ্য আইসকে জানাতে পারবে রাজধানীর পুলিশ

অনথিভুক্ত অভিবাসীদের তথ্য আইসকে জানাতে পারবে রাজধানীর পুলিশ

যুক্তরাষ্ট্র অফিস

ট্রাফিক স্টপের দায়িত্বে থাকা রাজধানীর পুলিশ কর্মকর্তারা তাদের মুখোমুখি হওয়া অনথিভুক্ত অভিবাসীদের বিষয়ে ফেডারেল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস কর্মকর্তাদের অবহিত করতে পারবেন বলে এক নির্বাহী আদেশ দিয়েছেন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট অব দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া-এমপিডিসির প্রধান পামেলা স্মিথ। স্থানীয় সময় বৃহস্পতিবার এ রায় দেন তিনি।

এনবিসি ওয়াশিংটন বলেছে, এটি ওয়াশিংটন ডিসি পুলিশ ডিপার্টমেন্টের আগের নীতি থেকে সরে আসা। উল্লিখিত আদেশের ফলে ইতোপূর্বে আটক কিংবা অপরাধে অভিযুক্ত হননি, এমন অভিবাসীদের বিষয়ে আইসকে জানানো যাবে। সে তথ্য কাজে লাগিয়ে আইস তাদের গ্রেপ্তার কিংবা বিতাড়ন করতে পারবে।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার জোর দিয়ে বলেছেন, তার শহর ‘স্যাঙ্কচুয়ারি সিটি’ নয়। কারণ এখানকার আইনশৃঙ্খলা বাহিনী ইতোপূর্বে আইসকে সহযোগিতা করেছে।

এদিকে স্থানীয় নির্বাচনে অনাগরিকদের ভোটদান, ফেডারেল অভিবাসন সংস্থাগুলোর সঙ্গে সীমিত সহযোগিতার মতো কিছু অভিবাসীবান্ধব নীতি চালু আছে ওয়াশিংটন ডিসিতে।

নির্বাহী আদেশের বিষয়ে জানতে বাউজারের দপ্তরের প্রতিনিধি, ডিসি পুলিশ ও আইসের প্রতিনিধিদের কাছে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

এদিকে হোয়াইট হাউসে বৃহস্পতিবার রিপোর্টারদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এমপিডিসির নির্বাহী আদেশ ‘বিশাল পদক্ষেপ’।

এর আগে অপরাধ মোকাবিলার অংশ হিসেবে সোমবার ডিসির পুলিশ ডিপার্টমেন্টকে ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি রাজধানীতে ৮০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করেন ট্রাম্প। যদিও গত কয়েক দশকের মধ্যে ডিসিতে অপরাধের হার সর্বনিম্ন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন