অভিবাসনবাংলাদেশিদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালু করছে মালয়েশিয়া

বাংলাদেশিদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালু করছে মালয়েশিয়া

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা চালু করতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে মালয়েশিয়া। সেই সাথে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর পথে অগ্রসর হচ্ছে দেশটি। এ ভিসা চালু হলে হাজারো শিক্ষার্থী দেশটির ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ দক্ষতার চাকরির সুযোগ পাবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা চালু করতে বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এখন পর্যন্ত মালয়েশিয়ার শ্রমবাজারে বিদেশি শিক্ষার্থীরা কাজের সুযোগ পেলেও বাংলাদেশিদের জন্য এ সুযোগ ছিল না।

কুয়ালালামপুরের ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে বিষয়টি তোলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।

বৈঠক শেষে আইন, বিচার ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি (মালয়েশীয় মন্ত্রী) সম্মতি দিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা চালু করতে। তবে এ নীতি কার্যকর করতে উভয় পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করা প্রয়োজন।’

বৈঠকে ড. আসিফ নজরুল ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সকালে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক কুয়ালালামপুরের একটি হোটেলে অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজে বৃত্তি বৃদ্ধি অন্যতম।

অধ্যাপক ইউনুস শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে বাংলাদেশের ডিগ্রিগুলোকে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানায় ঢাকা।

এদিকে বৈঠকে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউনুসের দীর্ঘদিনের ‘থ্রি জিরো’ প্রচারণায় আগ্রহ প্রকাশ করেন। দারিদ্র্য ও বেকারত্ব শূন্যে নামিয়ে আনা এবং কার্বন নিঃসরণ শূন্যে আনার লক্ষ্যেই এই উদ্যোগ।

অধ্যাপক ইউনুস বলেন, “আপনি যদি দারিদ্র্যহীন পৃথিবী কল্পনা না করেন, তাহলে তা কখনো ঘটবে না। তিনি বিশ্ব নেতাদের আহ্বান জানান আত্মবিনাশী নয় এমন এক সভ্যতা গড়ে তোলার জন্য।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও অন্যান্য শিক্ষা সহযোগিতা আরও বাড়াতে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান অধ্যাপক ইউনুস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন