অভিবাসনযুক্তরাষ্ট্রে উড়োজাহাজের ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে এক কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগে উড়োজাহাজের ককপিট (চালকের আসন) থেকে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক পাইলট রুস্তম ভাগওয়াগারকে (৩৪) রোববার স্থানীয় সময় সকাল ৭ টা ৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

রুস্তম ভাগওয়াগার (৩৪) ভারতীয় বংশোদ্ভূত এবং মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের চাকরি করেছেন। যে ফ্লাইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটিও ডেল্টা এয়ারলাইন্সের।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের মিনোসেটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহর থেকে রওনা হয়ে রোববার সকাল ৭টার কিছু আগে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান। বিমানটি অবতরণের ১০ মিনিটের মধ্যে গ্রেপ্তার হন রুস্তম। যখন তাকে গ্রেপ্তার করা হয়, তখনও সব যাত্রী বিমান থেকে নামেননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি’র একটি তদন্ত দল এবং স্থানীয় পুলিশকর্মীরা আগে থেকেই বিমানবন্দরে প্রস্তুত ছিলেন। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটির প্রায় জনা দশেক তদন্তকারী বিমানের ভিতরে প্রবেশ করেন। এর পরে ককপিট থেকে ওই পাইলটকে হাতকড়া পরিয়ে নিয়ে যান তদন্তকারীরা। তাঁর সহ-পাইলটও ঘটনার আকস্মিকতায় কিছুটা হকচকিয়ে যান।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রুস্তমকে যে গ্রেফতার করা হতে পারে, তা তার সহ-পাইলটও জানতেন না। পুলিশি সক্রিয়তার বিষয়ে অভিযুক্ত জেনে যেতে পারেন, সেই আশঙ্কা থেকেই সহ-পাইলটকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সহ-পাইলট নিজেও এ ঘটনায় হকচকিয়ে গিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে রুস্তমের বিরুদ্ধে। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তদন্তও শুরু। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

রুস্তমের গ্রেপ্তারের পর এক বিবৃতিতে ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছ, ‘এ ঘটনায় আমরা হতবাক। গ্রেপ্তার ওই পাইলটকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। ডেল্টা এয়ারলাইন্স বরাবরই অন্যায়-অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স নীতি মেনে চলে।’

সূত্র : এনডিটিভি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন