অভিবাসনলিবিয়াতে অনিবন্ধিত দেড় হাজার অভিবাসী আটক

লিবিয়াতে অনিবন্ধিত দেড় হাজার অভিবাসী আটক

ডেস্ক রিপোর্ট

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অন্তত দেড় হাজার অনিবন্ধিত অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নিরাপত্তারক্ষীরা৷ শনিবার এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়৷

অভিযান পরিচালনার সময় দেশটির শ্রমমন্ত্রী আলি আল-আবেদ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি৷

আলি আল-আবেদ বলেন, ‘‘শনিবারের অভিযানে এমন আবাসিক এলাকার সন্ধান পাওয়া গেছে যেখানে অনিবন্ধিত অভিবাসীরা বসবাস করতেন৷’’

আটক হওয়া অভিবাসীদের মধ্যে কোন কোন দেশের নাগরিকেরা রয়েছে, তা বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷

তবে শ্রমমন্ত্রী জানান, বিভিন্ন দেশ থেকে আসা এই শ্রমিকদের কেনো রেসিডেন্স পারমিট নেই, পাসপোর্ট নেই এমনকি তাদের কাছে স্বাস্থ্য বিষয়ক কোনো নথিও নেই৷

তিনি বলেন, আটক এই অভিবাসীদের অ্যান্টি-ইলিগ্যাল ইমিগ্রেশন অথরিটির কেন্দ্রে পাঠানো হবে৷ স্থানীয় আইন অনুযাযী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তাৎক্ষণিকভাবে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷

আফ্রিকার দেশ লিবিয়া থেকে তিনশ কিলোমিটার দূরের দেশ ইটালি৷ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ পৌঁছানো সম্ভব বলে বাংলাদেশসহ মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের কাছে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট৷

শনিবার রাজধানী ত্রিপোলির যেখানে অভিযান পরিচালনা করা হয়েছে ওই এলাকাটি অস্থায়ী আবাসন রয়েছে৷ উঁচু দেয়াল এবং গেইট দিয়ে ঘেরা ওই এলাকাটিতে মিশর এবং সাব-সাহারা আফ্রিকার শত শত অভিবাসনপ্রত্যাশী রয়েছেন করছেন বলে ধারণা করা হয়৷

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, তিনি সেখানে একটি মুদি দোকান, কসাইখানা এবং সবজি বিক্রেতাদের দেখতে পেয়েছেন৷

লিবিয়ার শ্রমমন্ত্রী জানান, অনিয়ন্ত্রিতভাবে গড়ে উঠা এই আবাসিক এলাকাটিতে সুস্থভাবে থাকার ন্যূনতম পরিবেশ, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মক্ষেত্রের কোনো নিরাপত্তা নেই৷

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন