অভিবাসনকাতারে প্রবাসী যুবকের আত্মহত্যা, লাশ দেশে আনা নিয়ে বাবার...

কাতারে প্রবাসী যুবকের আত্মহত্যা, লাশ দেশে আনা নিয়ে বাবার আকুতি

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আকিমুল ইসলাম (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। গত ১২ জুলাই তিনি আত্মহত্যা করেন। এদিকে আকিমুলের মরদেহ দেশে ফিরিয়ে আসা নিয়ে পরিবারে দেখা দিয়েছে অনিশ্চিয়তা।

নিহত আকিমুল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ধোপাবিলা গ্রামের আব্দুল ওয়াদুদ বিশ্বাসের একমাত্র ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কাতারের একটি সড়কে গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন আকিমুল। পরে কাতার পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকিমুলের বড় ছেলে কাতার প্রবাসী আশিক বাবার মৃত্যুর বিষয়ে পরিবারের কাছে জানায়।

বর্তমানে আকিমুলের মরদেহ স্থানীয় পুলিশ হেফাজতে রয়েছে। পরে ছেলেকে কয়েক দিন পর বাবার লাশ দেখার অনুমতি দেয় কাতার পুলিশ।

নিহত আকিমুলের পিতা আব্দুল ওয়াদুদ জানান, দুই বছর পূর্বে ধার-দেনা করে আমার একমাত্র ছেলেকে কাতারে পাঠাই। সেখানে রাজমিস্ত্রির কাজ করতো। দুই বছরে ছেলে একটি টাকাও পাঠাতে পারেনি। এর পরে পরিবারে স্বচ্ছলতা আনতে আকিমুলের বড় ছেলে আশিককে বহু কষ্ট করে কাতারে পাঠায়। পুঁতা ছেলেও কোন কাজ পায়নি। এখন আমার সব শেষ হয়ে গেলো। এখন মরদেহ ফিরে পাওয়া নিয়ে স্ত্রী-সন্তান ও পরিবারে দেখা দিয়েছে অনিশ্চিয়তা।

তিনি বলেন, আমরা গরীব মানুষ কিভাবে টাকা পয়সা দিয়ে ছেলের লাশ দেশে নিয়ে আসবো! এখন সরকারের কাছে আমার চাওয়া আমার একমাত্র ছেলের মরদেহ আমাদের ফিরিয়ে দিতে।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, এ ব্যাপারে আমাদের কাছে কোন খবর নেই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি দেখেন।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আপনার কাছ থেকেই জানতে পারলাম। আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন