অভিবাসনপ্যারিসে প্রবাসী সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্যারিসে প্রবাসী সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের আয়োজনে ‘সাংবাদিকতা: ধারণা, কলাকৌশল ও মান উন্নয়ন’ শিরোনামে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্যারিসের অভারভিলিয়ের লিগ্যাল এইড হলরুমে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন ফ্রান্সে কর্মরত বিভিন্ন বাংলা গণমাধ্যমের সংবাদকর্মীরা। প্রশিক্ষণ পরিচালনা করেন ফরাসি বর্ণবাদবিরোধী সাংবাদিক সারা বস, অভিবাসন বিশেষজ্ঞ ও ফ্রিল্যান্স সাংবাদিক আমিন আবদেল্লি, পরিবেশ সাংবাদিক ও লেখক শাহাবুদ্দিন শুভ এবং টেলিভিশন সাংবাদিক আবু বকর মোহাম্মদ আল আমিন।

প্যারিসে প্রবাসী সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

প্রশিক্ষণের বিষয়বস্তুতে গুরুত্ব দেওয়া হয় সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাই প্রক্রিয়া (ফ্যাক্ট চেকিং), অভিবাসন প্রেক্ষাপটে সংবাদ উপস্থাপন এবং বহুসাংস্কৃতিক সমাজে সাংবাদিকদের ভূমিকার ওপর।

অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে ফরাসি গণমাধ্যম কাঠামো ও আন্তর্জাতিক সাংবাদিকতার বাস্তব প্রেক্ষাপট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন।

কর্মশালার সঞ্চালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন প্যারিস বাংলা প্রেস ক্লাবের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশিক্ষণ সম্পাদক রাকিবুল ইসলাম।

দিনের শেষ পর্বে আলোচনা সভা ও সনদ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল। সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের রাজু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘প্যারিস টাইমস’ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ ইনু, ফরাসি অভিবাসন সংস্থা ‘অফি’র অডিট অফিসার লিন্ডা মেরি সরকার, সাংস্কৃতিক সংগঠক হাসানাত জাহান, অ্যাসোসিয়েশন অব ইমিগ্র্যান্ট মাইগ্র্যান্টস ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট-এর (আইমসা) প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েছ এবং লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া।

অনুষ্ঠানে অনুবাদক হিসেবে সহযোগিতা করেন তাসনিমুল জাদিদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন