অভিবাসননিষিদ্ধ তামাক চোরাচালান, কুয়েতে ৪ বাংলাদেশি আটক

নিষিদ্ধ তামাক চোরাচালান, কুয়েতে ৪ বাংলাদেশি আটক

কুয়েত প্রতিনিধি

চিবানো তামাক (জর্দা) নিয়ে কুয়েত প্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, প্রথম দিন একজন বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ৪০ কেজি চিবানো তামাক এবং পরের দিন, বাংলাদেশ থেকে আসা আরও তিনজন যাত্রীর কাছ থেকে ১৫৯ কেজি চিবানো তামাক জব্দ করে কুয়েত কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দর শুল্ক বিভাগ তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া জড়িত আরও সন্দেহভাজনদের শনাক্ত করতে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ তদন্ত চলছে।

কুয়েত কাস্টমস জানিয়েছে, নিষিদ্ধ উপকরণের অনুপ্রবেশ ঠেকাতে কুয়েত প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত প্রবেশ বন্দরে কাস্টমস কর্মকর্তারা সতর্কতা ও নিষ্ঠার সাথে কাজ করছেন। তারা ভ্রমণকারীদের কুয়েতের কাস্টমস নিয়ম মেনে চলারও আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, কুয়েতে পান, তামাক ও জর্দা জাতীয় দ্রব্য বাজারজাতকরণ, কেনাবেঁচা সম্পূর্ণ নিষেধ। এ ধরনের পণ্য আনার চেষ্টা করলে জেল বা দেশ থেকে বহিষ্কারের মুখোমুখি হতে হয়। তবুও নিষেধাজ্ঞা অমান্য করে কিছু প্রবাসী অবৈধভাবে এসব চোরাচালান করে থাকেন।

প্রবাসী বাংলাদেশিরা জানান, এসব নিষিদ্ধ পণ্য বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। এমনকি বাংলাদেশিদের জন্য ভিসাও বন্ধ করে দিতে পারে। বাংলাদেশ কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এটি কুয়েত এসে পৌঁছায় সেটিরও সমালোচনা করেন তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন